বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
27.3 C
Dhaka

ভ্রমণ খাতে ভূমিকা রাখবে অনলাইন ট্রাভেল এজেন্সি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ট্রাভেল সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ)। প্রযুক্তি উন্নয়ন বৈশ্বিক প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে অনলাইনে ভ্রমণ চাহিদা পূরণের ক্ষেত্রে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ট্রাভেল মার্কেটে বড় ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে। তবে নতুন এ ধারার সঠিক এবং সুস্থ বিকাশের জন্য সরকারের তরফ থেকে পলিসি সাপোর্ট এবং কঠোর মনিটরিং প্রয়োজন এমনটাই মনে করেন এ খাতের সংশিষ্টরা।

মঙ্গলবার (৯ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত ‘ভ্রমণ ও প্রযুক্তি বাংলাদেশে অনলাইন ট্রাভেল এজেন্সির উত্থান’ শীর্ষক এক সেমিনারে বিশেষজ্ঞ বক্তারা এ অভিমত প্রকাশ করেন।

‘বাংলাদেশে অনলাইন ট্রাভেল এজেন্সিরর উত্থান’ শীর্ষক মূল প্রবন্ধটি উপস্থাপন করেন বাংলাদশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। তিনি জানান, বাংলাদেশে অনলাইন ট্রাভেল এজেন্সির আবির্ভাব ২০১৭ সালে হলেও বর্তমানে ৫০টির অধিক এ জাতীয় এজেন্সি সক্রিয় রয়েছে। ২০১৯ সালের এক ভবিষ্যৎ বাণী অনুযায়ী ২০২৫ সাল নাগাদ এ এজেন্সিগুলোর মার্কেট শেয়ার দাঁড়াবে প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত। বর্তমানে অনলাইন এ ট্রাভেল এজেন্সিগুলো শুধুমাত্র টিকিট বুকিং সেবা দিচ্ছে না, পাশাপাশি তাদের অন্যান্য সেবাও রয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশের ১৬ কোটি ৪৫ লাখ জনসংখ্যার ৫৮ শতাংশই বর্তমানে ইন্টারনেট সেবার আওতায় এসেছে। দেশের ই-কমার্স মার্কেটের পরিমাণ প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। দেশে প্রতি মাসে ব্যাংক ট্রান্সফারের সংখ্যা প্রায় ১৯ লাখ, দৈনিক কার্ড ট্রানজেকশনের সংখ্যা ৬ লাখ ৮৫ হাজার, দৈনিক অনলাইন অর্ডারের সংখ্যা ৪০ হাজার, বাৎসরিক ডিজিটাল পেমেন্টের পরিমাণ ৯৭ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার, প্রতিদিন মোবাইল ফোনে আর্থিক লেনদেনের সংখ্যা ১৫ লাখ এবং এর পরিমাণ ১৭৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার।

সেমিনারে দু’টি প্যানেল ডিসকাশনেরও আয়োজন করা হয়। যাতে আলোচক হিসেবে এয়ারলাইন, জিডিএস কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং অনলাইন ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা অংশ নেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক মেজর জেনারেল ইবনে ফজল শায়েখুজ্জামান, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সভাপতি মনসুর আহমেদ কালাম এবং হজ্জ এজেন্সির অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর শাহাদাত হোসেন তাসলিম প্রমূখ।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি