শনিবার, জুলাই ১৮, ২০২৬
31.3 C
Dhaka

ভুটান বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ এবং ডিজিটাল মাস্টার ট্রেইনার নিতে আগ্রহ প্রকাশ করেছে

 
টেকভিশন২৪ ডেস্ক: ভূটান বাংলাদেশ থেকে ইন্টারনেট ব‌্যান্ডউইডথ এবং ‘বিল্ড ভুটান‘ কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ থেকে গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া বিষয়ক মাস্টার ট্রেইনার নেওয়ার আগ্রহ ব‌্যক্ত করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার-এর সাথে বুধবার তাঁর বাংলাদেশ সচিবালয়স্থ দপ্তরে বাংলাদেশে ভূটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি সৌজন‌্য সাক্ষাতকালে ভূটান সরকারের এই আগ্রহের কথা ব‌্যক্ত করেন।
 
সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বাংলাদেশ থেকে ইন্টারনেট ব‌্যান্ডউইডথ আমদানি করার বিষয়ে ভুটানের প্রধানমন্ত্রীর প্রস্তাবের ধারাবাহিকতায় ব‌্যান্ডউইডথ নেওয়ার প্রস্তাব নিয়ে আলোকপাত করা হয়। গত মার্চে ভূটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে এ প্রস্তাব ব‌্যক্ত করেন। বৈঠকে ব‌্যান্ডউডথের সুবিধাজনক রেট নিয়েও আলোকপাত হয়। ভূটান-ভারত -বাংলাদেশ যাতে সুবিধাজনক ট্রান্সমিশান রেট পায় সে বিষয়টি নিয়ে আলোকপাত হয়।
 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশ ও ভূটানের মধ্যকার বিদ্যমান চমৎকার বন্ধুপ্রতীম সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক বলে উল্লেখ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে ভূটানের সহযোগিতা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ হিসেবে ভুটানের ভুমিকা তুলে ধরেন এবং ভুটানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভুটানের ভু-প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং জীবন ধারা প্রায় এক ও অভিন্ন। তিনি দেশের ডিজিটাল প্রযুক্তি বিকাশে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে বলেন, ডিজিটাল প্রযুক্তি বিকাশে পৃথিবীর যে কয়টি দেশ এগিয়ে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র দূরদৃষ্টি সম্পন্ন ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে তিনি উল্লেখ করেন।
 
দেশে কম্পিউটার প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার বলেন, আমরা দেশের প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সংযোগ পৌঁছে দিয়েছি। ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ফোন সাধারণের নাগালে পৌঁছে দিতে গৃহীত যুগান্তকারি কর্মসূচির ধারাবাহিকতায় দেশে ১৭ কোটি মোবাইল সীম ব‌্যবহৃত হচ্ছে। দেশের কারখানা থেকে শতকরা ৭০ ভাাগ মোবাইল সেটের চাহিদা পূরণ করতে সক্ষম। আমরা ৫জি মোবাইল সেট উৎপাদন ও রপ্তানি করছি।
 
রাষ্ট্রদূত ভুটান ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে আগামী দিনগুলোতে অনন্য এক উচ্চতায় উপনীত করতে তার প্রচেষ্টার কথা ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের অব্যাহত অগ্রগতি বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি খাতের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন বাংলাদেশ ভুটানের পরিক্ষিত বন্ধুই নয়, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশিদার।
 
মন্ত্রী বিন্ড ভুটান কর্মসূচি বাস্তবায়নে সম্ভাব‌্য সব ধরণের প্রযুক্তিগত সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতি ব‌্যক্ত করেন।
অনুষ্ঠানে বিটিসিএল ব‌্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন, সাবমেরিন ক‌্যাবল কোম্পানি লিমিটেডের ব‌্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক সাবাব বিন আহমেদ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি