শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
27 C
Dhaka

ভিভো ওয়াই২১টি : বাজেট, ডিজাইন ও পারফরম্যান্স কম্বিনেশনের স্মার্টফোন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক : দীর্ঘসময় ব্যাটারির চার্জ, দারুণ ডিজাইন সাথে ক্যামেরার ঝলক। এতসবের পাশাপাশি দামটাও যদি থাকে হাতের নাগালে তাহলে কথাই নেই। তরুণদের প্রাধান্য দিয়েই দেশে এসেছে ভিভো ওয়াই২১টি।

৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১৮ ওয়াটের ফাস্ট চার্জ, চমৎকার ডিজাইন, সাথে রয়েছে ক্যামেরায় উদ্ভাবনী চমক। গত মাসে স্মার্টফোনটি লঞ্চের পর এরই মধ্যে গ্রাহকদের মন জয় করেছে ব্র্যান্ডনিউ এই স্মার্টফোন। বিশেষ করে মিডরেঞ্জের তরুণ গ্রাহকরা এখন লুফে নিচ্ছেন ওয়াই২১টি।

বেশ কিছু কারণে ওয়াই২১টি দেশের স্মার্টফোন গ্রাহকদের মন জয় করেছে। মডেলটির পারফরম্যান্স, ডিজাইন ও ক্যামেরার চমক নিয়ে আজকের আয়োজন-

পারফরম্যান্সে সেরা ভিভো ওয়াই২১টি:

ভিভো ওয়াই২১টি

ভিভো ওয়াই২১টি’কে সাপোর্ট করছে শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৮০। শুধু তাই না, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি স্মার্টফোনটিকে প্রতিদিন দীর্ঘসময় ধরে ব্যবহারে সহায়তা করবে। সঙ্গে আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। স্মার্টফোনটির ৬ দশমিক ৫১ ইঞ্চির এইচডি প্লাস হেলো ফুল-ভিউ ডিসপ্লেটি দর্শকদেরকে রেজার-শার্প ডিটেইলস এবং প্রাণবন্ত কালার সমৃদ্ধ ভিডিও কোয়ালিটি দেবে। দীর্ঘ সময় ধরে গেমিং বা ভিডিও দেখার কারণে যাতে চোখে সমস্যা না হয়, সেজন্যে ওয়াই২১টি’তে আই-প্রোটেকশান মোড রয়েছে যা, অতিবেগুণী রশ্মি থেকে চোখকে রক্ষা করবে। স্মার্টফোনটির ইন্টারনাল স্টোরেজ ১২৮ গিগাবাইট; যা এডিশনাল মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। এদিকে, ৪ গিগাবাইট র‌্যামকেও এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তির মাধ্যমে ১ গিগাবাইট পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। 

মনোমুগ্ধকর ডিজাইন

বড় ব্যাটারি থাকা স্বত্ত্বেও দূর্দান্ত ডিজাইন রয়েছে ভিভো ওয়াই২১টি স্মার্টফোনে। ২.৫ডি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন স্মার্টফোনটিকে একটি মনোমুগ্ধকর লুক দিয়েছে। ৮ মিলিমিটারের স্লিম ও ১৮২ গ্রাম ওজনের স্মার্টফোনটি হাতে রাখতেও আরামদায়ক। দ্রুত লক আনলকের জন্য স্মার্টফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। এছাড়া ফেস এওয়েক প্রযুক্তির মাধ্যমেও চোখের পলকে আনলক করা যাবে ভিভো ওয়াই২১টি। বাংলাদেশে ওয়াই২১টি’র দুটি রঙ পাওয়া যাচ্ছে। মিডনাইট ব্লু এবং পার্ল হোয়াইট। মিডনাইট ব্লু সংস্করণটিতে এন্টি গ্লেয়ার গ্লাস ডিজাইন যুক্ত হয়েছে, যা স্মার্টফোনটিকে একটি সফিস্টিকেটেড লুক দিয়েছে। আর পার্ল হোয়াইট রঙটিতে রাখা হয়েছে ন্যানো কোটিং প্রযুক্তি যা  ভিভো

ওয়াই২১টি সংস্করণটিতে দারুণ একটি টেক্সটচার এনে দিয়েছে; যা আলোর সঙ্গে সঙ্গে ভিন্ন রঙের আভা এনে দেয়।

চিয়ার্স টু ইটস ক্যামেরা

ভিভো ওয়াই২১টি

ক্যামেরায় মূল চমক রেখেছে ভিভো। মাত্র ১৭,৯৯০ টাকার এই স্মার্টফোনের ক্যামেরাটি দূর্দান্ত। ৫০ মেগাপিক্সেলের বড় মেইন ক্যামেরা রয়েছে এই মডেলে। এছাড়া এর ম্যাক্রো ক্যামেরাটি ৪ সেন্টিমিটার পর্যন্ত কাছে থেকে ফোকাস করতে পারে। ফলে, অনেক ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুরও স্পষ্ট ছবি তুলতে পারবে ওয়াই২১টি। এছাড়া একটি বোকেহ মোড ক্যামেরাও রয়েছে স্মার্টফোনটির রিয়ারে। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ৮ মেগাপিক্সেলের সুপার নাইট সেলফি ক্যামেরা।

ভিভো ওয়াই২১টি স্মার্টফোনে বেশ কিছু মোড যুক্ত রয়েছে, যা দিয়ে সহজেই দারুণ ছবি তোলা যাবে। প্রয়োজন হবে না এডিটিংয়ের। সুপার নাইট মোডটি স্টাইলিশ নাইট ফিল্টার ব্যবহার করে। এদিকে, সুপার এইচডিআর ফিচার, ছবির বিষয়বস্তুর রঙকে হাইলাইট করে এবং ডিটেইলকে আরো শার্প করে তোলে।

উদ্ভাবনী প্রযুক্তি ও শক্তিশালী পারফরম্যান্সের এই ভিভো ওয়াই২১টি পাওয়া যাচ্ছে মাত্র ১৭,৯৯০ টাকায়।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি