মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

আগামী ২৫-২৭ ফ্রেব্রুয়ারি ব্লকচেইন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ব্লকচেইন হচ্ছে বর্তমান বিশ্বকে পরিবর্তন করার “ফাউন্ডেশন টেকনোলজি”। বর্তমান সরকার তথ্যের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্লকচেইনের বহুমাত্রিক ব্যবহার শুরু করেছে। ইতোমধ্যেই জমির রেকর্ড, শিক্ষা সনদ, স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করায় ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী আজ বিসিসি’র উদ্যোগে আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে “ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ- ২০২১” উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

পলক বলেন ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে আর্থিক লেন-দেনসহ জনগণের কাছে সরকারের ডিজিটাল সেবাগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত পৌছে দেয়ার যে সুযোগ সৃষ্টি হচ্ছে তা কাজে লাগাতে হবে। তিনি এ ডিসরাপটিভ টেকনোলজি দেশের তরুণ-তরুণীদের কাছে পৌছে দেয়ার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবকে মোকাবেলা করার ওপর জোড় দেন।  

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন ব্লকচেইন, ইন্টারনেট অব থিংস, রোবোটিকসের মতো ফ্রন্টিয়ার প্রযুক্তি সম্পর্কে ধারনা পেতে দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। যাতে ভবিষ্যত প্রজন্ম চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ মানুষ হয়ে গড়ে উঠতে পারে। সরকার ব্লকচেইন প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী সমাধান তৈরিতে শিক্ষার্থী ও তরুণদের উৎসাহিত করছে, যাতে তা কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য খাতে ব্যবহার করে সাশ্রয়ী সেবা প্রদান করা যায়। তিনি বলেন দেশের তরুণদের ব্লকচেইন টেকনোলজি সম্পর্কে বিস্তারিত ধারণা ও পারদর্শী করতে ব্লকচেইন অলিম্পিয়াডের আয়োজন অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।

আগামী ২৫-২৭ ফ্রেব্রুয়ারি তিন দিনব্যাপী এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বাংলাদেশে এ দ্বিতীয় ব্লকচেইন অলিম্পিয়াড আসরে সারা দেশের ৭০টি বিশ্ববিদ্যালয় থেকে ২৫৬টি দল আবেদন করেছে। ব্লকচেইন প্রকল্পের গুণগত মান বিবেচনায় চূড়ান্ত পর্বে ৪০টি দলকে মনোনীত করা হয়েছে। এই প্রতিযোগীতা থেকে নির্বাচিত ১২টি শীর্ষ দল আগামী জুলাই মাসে ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াডে অংশগ্রহনের সুযোগ পাবে। এবারের ন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াডের তিন দিনে ব্লকচেইন বিষয়ক ৪টি গুরুত্বপূর্ন সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে দেশি ও বিদেশি ব্লকচেইন বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, শিল্প নেত্রিবৃন্দ সহ অন্যান্যরা অংশ গ্রহণ করবেন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ (বিসিওএলবিডি) এর আহ্বায়ক বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, বিসিওএলবিডি এর সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম।

 

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি