বুধবার, জুন ১০, ২০২৬
35.3 C
Dhaka

ব্রাজিলে আইফোন বিক্রি নিষিদ্ধ

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: টেক জায়ান্ট অ্যাপল আজ (৭ সেপ্টেম্বর) তাদের নতুন আইফোন ১৪ সিরিজ বাজারে আনার ঘোষণা দেবে। এর আগের দিন প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এ সংস্থাকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ব্রাজিল সরকার। দেশটির প্রশাসন মঙ্গলবার অ্যাপল ইনকর্পোরেটেড-কে চার্জার ছাড়া আইফোন বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে। তাদের দাবি, সংস্থাটি গ্রাহকদের একটি অসম্পূর্ণ পণ্য সরবরাহ করছে।

আইফোন ১২ সিরিজ থেকেই ফোন বক্সে চার্জার বিক্রি বন্ধ করে দিয়েছে অ্যাপল। ব্রাজিল সরকার অ্যাপলের এই পদক্ষেপের বিরোধিতা করে।

দেশটির আদালত জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে অ্যাপলকে ১২ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (২.৩ মিলিয়ন ডলার) জরিমানা করা হবে প্রতিদিন। পাশাপাশি আইফোন ১২ এবং নতুন আইফোন মডেলের বিক্রি বাতিল করার নির্দেশ দিয়েছে ব্রাজিল সরকার। শুধু তাই নয়. চার্জারের সাথে আসে না এমন কোনো আইফোন মডেল বিক্রি করা যাবে না। অ্যাপল যদি নতুন আইফোন চার্জারসহ বিক্রি শুরু করে, এর জন্য জরিমানা গুনতে হবে না।

ব্রাজিল সরকার জানিয়েছে, অ্যাপল ইচ্ছে করে ভোক্তাদের সাথে প্রতারণা করছে। চার্জার ছাড়া স্মার্টফোন বিক্রি থেকে পরিবেশ সুরক্ষার কোনও প্রমাণ নেই। অ্যাপল যে কার্বন নিঃসরণ কমানোর যুক্তি দিয়েছে তাও প্রত্যাখান করেছে দেশটির মন্ত্রণালয়।

কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন আইফোন ১৪ সিরিজ উন্মোচন হওয়ার ঠিক এক দিন আগেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। যদিও এর পরিপ্রেক্ষিতে অ্যাপেলের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

সর্বশেষ

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি