বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
32.9 C
Dhaka

ফিউচার লিডার্স প্রোগ্রাম-২০২১ বিজয়ীদের হাত ধরে বিশ্ব জয়ের পথে ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: ‘ওয়ালটন ফিউচার লিডার্স প্রোগ্রাম (ডব্লিউএফএলপি)- ২০২১’ এর গ্র্যান্ড ফিনালে বিজয়ীরা নিয়োগ পেলেন ওয়ালটনে। ম্যানেজমেন্ট ট্্েরইনি অফিসার্স পদে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট খ্যাত ওয়ালটনে এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে চাকুরী পেয়ে তারা আনন্দিত। ‘ভিশন- গো গ্লোবাল ২০৩০’ অর্জনের পথে ভবিষ্যৎ সৃজনশীল, মেধাবী ও তরুণ নেতৃত্ব বাছাইয়ের লক্ষ্যে ফিউচার লিডার্স প্রোগ্রামের আওতায় এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় সুপারব্র্যান্ড ওয়ালটন।  

শনিবার (জুন ২৬, ২০২১) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ‘ডব্লিউএফএলপি-২০২১’ এর গ্র্যান্ড ফিনালে আয়োজন করা হয়। চুড়ান্ত রাউন্ডে বিজয়ী হয়েছেন ১৪ জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ। তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। সেইসঙ্গে তাদেরকে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে নিয়োগ পত্র তুলে দেন তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ূন কবীর, ওয়ালটন প্লাজা ট্রেড এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোহাম্মদ রায়হান, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান, কর্ণেল (অব.) এস এম শাহাদাত আলম ও আমিন খান, চিফ মার্কেটিং অফিসার মো. ফিরোজ আলম, এয়ারকন্ডিশনার এর প্রোডাক্ট সিইও তানভীর রহমান, রেফ্রিজারেটর প্রোডাক্ট সিইও আনিসুর রহমান মল্লিক, টিভি প্রোডাক্টের সিইও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সিইও সোহেল রানা, হোম অ্যাপ্লায়েন্স এর প্রোডাক্ট সিইও আল-ইমরান, এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন ও রাকিব উদ্দিন. ফিউচার লিডার্স প্রোগ্রামের প্রকল্প পরিচালক তানভীর আঞ্জুম ও উপ-প্রকল্প পরিচালক মাশহারার ভূঁইয়া প্রমুখ। 

সদ্য নিয়োগ প্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিনন্দন ও ওয়ালটন পরিবারে স্বাগত জানান প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ। তিনি বলেন, ওয়ালটনের টার্গেট বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠা। যার নাম দেয়া হয়েছে ‘ভিশন- গো গ্লোবাল ২০৩০’। ফিউচার লিডার্স প্রোগ্রামের বিজয়ীরা  এই লক্ষ্য বাস্তবায়নে নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদী।

প্রকল্প উপ-পরিচালক মাশহারার ভূঁইয়া জানান, ফিউচার লিডার্স প্রোগ্রামে গত এপ্রিল, মে মাসে সিভি গ্রহন করা হয়। ওই সময় ২৬ হাজার প্রার্থী ছিলেন। তাদের মধ্য থেকে ৩টি রাউন্ডে আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী লিখিত পরিক্ষা, কেস স্ট্যাডি ও গ্রুপ ডিসকাশন, ভাইবা ইত্যাদি প্রক্রিয়ায় দুইশ জনকে বাছাই করা হয়। গ্রান্ড ফিনালেতে ভাগ্যবান এবং মেধাবী ১৪ জন বিজয় হন।

সূত্রমতে, ‘ভিশন-গো গ্লোবাল ২০৩০’ অর্জনে দীর্ঘ ও স্বল্প মেয়াদি পরিকল্পনার সমন্বয়ে রোডম্যাপ তৈরি করেছে ওয়ালটন। যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ২০২১-২২ অর্থবছরে ওয়ালটন পণ্য রপ্তানি ৩৫ মিলিয়ন মার্কিন ডলার এবং পরের বছর (২০২৩-২০২৪) ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার টার্গেট।

সেজন্য  ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত বিশ্বের বাজারে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। নিজস্ব ব্র্যান্ড বিজনেস বাড়ানোর পাশাপাশি  ওইএম (অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানফ্যাকচারার) হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের ব্র্যান্ডের নামে পণ্য তৈরির মাধ্যমেও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করছে ওয়ালটন।

এছাড়া বিশ্বের ৬টি দেশে শাখা অফিস খোলার উদ্যোগ প্রক্রিয়াধীন। বর্তমানে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে এশিয়া, মধ্যপ্রাচ্য , আফ্রিকা ও ইউরোপের প্রায় ৪০টি দেশে। এর মধ্যে ইউরোপের জার্মানি, পোল্যান্ড, গ্রিস, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, রোমানিয়াসহ মোট ১০ টি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন পণ্য।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি