শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
29.6 C
Dhaka

ব্যক্তিগত গোপনীয়তা বিবেচনায় ফেসবুক ম্যাসেঞ্জারে যুক্ত হলো ভ্যানিশ মোড

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী প্রত্যেকেই চায় তথ্য বিনিময়ে যেন গোপনীয়তা বজায় থাকে। এবং সেটি যেন অন্য কেউ দেখে না ফেলে। নানা সময়ই দেখা যায়, কারো কারো একান্ত আলাপচারিতাও ভাইরাল হয়ে যায়। কেউবা আবার শিকার হন ব্লাকমেইলের।

তথ্য শেয়ারিংয়ে আপনার একান্ত ব্যক্তিগত বিষয়কে আরও গোপনীয়তা দিতে ফেসবুকে যুক্ত হলো ভ্যানিশ মোড। যা স্নাপচ্যাটের মতো ইতোমধ্যে ম্যাসেঞ্জারে কাজ করতে শুরু করেছে। এমনকি কয়েকদিনের মধ্যে ফিচারটি ইনস্টাগ্রামেও যুক্ত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত সেপ্টেম্বরে ফেসবুক তাদের ম্যাসেঞ্জারকে ঢেলে সাজানোর ঘোষণা দেয়। তারই ধারাবাহিকতায় নতুনভাবে যুক্ত এ ফিচারটি দেখতে পাচ্ছেন অনেক ব্যবহারকরী।

ভ্যানিশ মোড ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বার্তা দেখার পর এবং চ্যাট বন্ধ হওয়ার পর তার সমস্ত হিস্টোরি বা তথ্য সয়ংক্রিয়ভাবে মুছে দেবে। এমনকি কোন ব্যবহারকারী যদি চ্যাটের স্ক্রিণশর্ট নেন তা অপরজনকে নোটিফিকেশনে জানিয়ে দিবে ফিচারটি। সেক্ষেত্রে কোনো ব্যবহারকারী অপরজনকে অনিরাপদ মনে করলে ব্লক কিংবা রিপোর্ট করারও সুযোগ থাকছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটি সুরক্ষা ও পছন্দকে মাথায় রেখে এই ফিচারটি ডিজাইন করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা টেক্সট চ্যাট, ইমোজি, ইমেজ, জিআইএফ, ভয়েস মেসেজ এবং স্টিকার পাঠাতে পারবেন। ভ্যানিশ মোডটি ব্যবহার করবেন কিনা সে সিদ্ধান্তও নিতে পারবেন ব্যবহারকারীরা।

ফিচারটি চালু করতে বিদ্যমান চ্যাট থ্রেডে ব্যবহারকারীর মোবাইল ডিভাইসে সোয়াইপ করতে হবে। এবং বন্ধ করতে স্ক্রিণের উপরের দিকে টার্ন অফ ভ্যানিশ মোড বাটনটি ব্যবহার করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে রোল আউট করা হয়েছে ভ্যানিশ মোড ফিচারটির। যা শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে লাইভ হবে ইনস্টাগ্রামে। দ্যা ভার্জঅবলম্বনে

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি