রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
24 C
Dhaka

“বৈশাখী মেলা”র মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপনে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা নববর্ষকে সামনে রেখে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজের বছরের অন্যতম বৃহত্তম ক্যাম্পেইন ‘বৈশাখী মেলা’ ইতোমধ্যেই জমে উঠেছে।

পহেলা বৈশাখের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে টানা পঞ্চমবারের মতো দারাজ আয়োজন করেছে এই ক্যাম্পেইনটি। ‘জাগো বাঙালি বর্ষবরণের আনন্দে’ শীর্ষক শ্লোগান নিয়ে ৪ এপ্রিল দারাজ প্ল্যাটফর্মে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত।

গ্রাহকদের চাহিদার সাথে মিল রেখে ফ্যাশন ও বিউটি এবং স্বাস্থ্য থেকে শুরু করে গ্রোসারি, টেলিভিশন এবং স্মার্টফোন পর্যন্ত একাধিক ক্যাটাগরিতে বিভিন্ন অসধারণ ডিল দিয়ে সাজানো হয়েছে পুরো ক্যাম্পেইনটি। বৈশাখী কালেকশন যেমন- শাড়ি, পাঞ্জাবি এবং অন্যান্য ঐতিহ্যবাহী পণ্যগুলোর ওপর থাকা বিশেষ ছাড় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তারা নিজেদের এবং প্রিয়জনের জন্য এসব পণ্য প্রচুর পরিমাণে অর্ডার করছেন। ক্রেতাদের সর্বাধিক সন্তুষ্টির জন্য এই ক্যাম্পেইনে রয়েছে অসংখ্য আকর্ষণীয় ডিল।

এর মধ্যে আছে ব্র্যান্ড ডাবল টাকা ভাউচার, মেগা ডিলস, গেস অ্যান্ড গেট ইট ফ্রি, ১৪২৮ টাকা ডিলস, ব্র্যান্ড ফ্রি শিপিং এবং মেগা ভাউচার। এছাড়াও, দারাজের নতুন গ্রাহকরা তাদের অর্ডারের উপর পাচ্ছেন বিশেষ ছাড়।

ক্যাম্পেইনটির কো-স্পন্সর হিসেবে রয়েছে বাটা, ডেটল, লাইজল, স্টুডিওএক্স, সানসিল্ক এবং শাওমি। ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে ইমামি, ফোকালিউর, হারপিক, লিভিংটেক্স, প্যারাসুট ন্যাচারালে শ্যাম্পু, রিবানা, শেভারশপ বাংলাদেশ  এবং টিপিলিংক। দারাজের এই বৈশাখী মেলা ক্যাম্পেইনটির ইভেন্ট পার্টনার হিসেবে আছে বিঞ্জ, এক্সট্রা গিফট কার্ড, ঘুড়ি লার্নিং এবং লিংক থ্রি।

ক্রেতাদের কেনাকাটার সুবিধার কথা মাথায় রেখে দারাজ অফার করছে বিভিন্ন ধরণের পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিস্কাউন্ট ও ক্যাশব্যাক অফার। পেমেন্ট পার্টনার মধ্যে রয়েছে বিকাশ, লংকাবাংলা ফাইন্যান্স, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক এবং সিটি ব্যাংক।

এর আগে, চলতি বছরের ৩১ মার্চ দারাজ এক সংবাদ সম্মেলনে এই ক্যাম্পেইনটি ঘোষণা করে। দারাজের ক্যাম্পেইন অ্যাম্বাসেডর বিখ্যাত ক্রিকেটার সাকিব আল-হাসান দারাজ ফেসবুক লাইভের মাধ্যমে এই ক্যাম্পেইনটি উন্মোচন করেন।  

আরো জানতে : https://www.daraz.com.bd/

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

ঢাকায় রাশিয়ান হাউসে সাংবাদিকদের নিয়ে আরটি’র বিশেষ সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে...

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি