মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
32 C
Dhaka

উন্মুক্ত হলো রিয়েলমি সি ২১

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী তরুণদের চাহিদা মেটাতে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি দেশের বাজারে নিয়ে এসেছে রিয়েলমি ৮ প্রো এবং রিয়েলমি সি২১ এই দু’টি স্মার্টফোন। রিয়েলমি ৮ প্রো’র ১০৮ মেগা পিক্সেল ক্যামেরা দিয়ে ধারণকৃত ছবির এক প্রদর্শনীর মধ্য দিয়ে উন্মোচন করা হয় এই স্মার্টফোনটি।

রিয়েলমি ৮ প্রো ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটি ইনফিনিট ব্লু এবং ইনফিনিট ব্ল্যাক এই দুই রঙে পাওয়া যাচ্ছে মাত্র ২৭,৯৯০ টাকায়। আর রিয়েলমি সি২১ ক্রস ব্ল্যাক এবং ক্রস ব্লু এই দুই রঙে ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে মাত্র ১১,৯৯০ টাকায়।

পাশাপাশি, সি২১-এর ৩+৩২ জিবি ভ্যারিয়েন্টটি খুব শিগগিরই সারাদেশে পাওয়া যাবে। রিয়েলমি ৮ প্রো রিয়েলমি ব্র্যান্ডশপ থেকে প্রি-অর্ডার করতে পারবেন ৩-৯ এপ্রিল। প্রি-অর্ডারের সাথে পাওয়া যাবে লিমিটেড এডিশন গিফট বক্স, ব্যাগ, ৬ মাসের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।

পাশাপাশি, রিয়েলমি ৮ প্রো স্পেশাল প্রাইজে ১০০০ টাকা কমে মাত্র ২৬,৯৯০ টাকায় ৩-৯ এপ্রিল দারাজ, ইভ্যালি, পিকাবু, জিঅ্যান্ডজি (অনলাইন), ধামাকা থেকে প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডারের সাথে পাওয়া যাবে সর্বোচ্চ ৩০০০ টাকা মূল্যছাড়, ১০,০০০ টাকা পর্যন্ত লাইফস্টাইল গিফট কার্ড এবং ইএমআই সুবিধা।

এছাড়াও রিয়েলমি সি২১ শুধুমাত্র দারাজে স্পেশাল প্রাইজে মাত্র ১১,৪৯০ টাকায় কেনা যাবে ৪ এপ্রিল দুপুর আড়াইটা থেকে। 

রিয়েলমি ৮ প্রো এবং রিয়েলমি সি২১ উভয়ই উন্মোচনের দিন, রিয়েলমি ফ্যানদের উপস্থিতিতে বাংলাদেশে প্রথমবারের মতো ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ধারণকৃত ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় ফ্যানরা রিয়েলমি ৮ প্রো দিয়ে তোলা ছবি দেখার এবং রিয়েলমি ৮ প্রো প্রথমবারের মতো এক্সপেরিয়েন্স করার সুযোগ পান।    

রিয়েলমি ৮ প্রো এখন পর্যন্ত বাজারে আসা সবচেয়ে ফ্যাশন-ফরোয়ার্ড স্মার্টফোন কেননা এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। পাশাপাশি, ৫০ ওয়াটের সুপারডার্ট চার্জ থাকায় ফোনটি ০-৫০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ১৭ মিনিট।

রিয়েলমি সি২১ তরুণ গ্রাহকদের পছন্দ এবং নান্দনিকতার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১০ এর উপর ভিত্তি করে তৈরি স্মুথ এবং ফাস্ট রিয়েলমি ইউআই উন্নতমানের অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার প্রদান করবে।

এক কথায় আসন্ন ঈদ-উল-ফিতরের জন্য রিয়েলমি ৮ প্রো এবং রিয়েলসি সি ২১ তরুণদের জন্য দুর্দান্ত দুইটি স্মার্টফোন।

প্রি-অর্ডার করার জন্য ক্লিকঃ https://rebrand.ly/Pre_Order_realme_8Pro

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি