বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতের শীর্ষ বাণিজ্য সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস’(বেসিস) কর্তৃক আয়োজিত ‘৪র্থ বেসিস ন্যাশনাল আইসিটি এওয়ার্ড-২০২০’ পাওয়ার গৌরব অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী।

শিক্ষা বিষয়ক সফটওয়্যার তৈরি করে তারা এই পুরস্কার অর্জন করেন। শিক্ষার্থী দুজন হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাজ্জাদুর রহমান ও একই বিভাগের ৯ম সেমিস্টারের শিক্ষার্থী প্রাপ্তি রহমান। সাজ্জাদুর রহমান ইনক্লুশান এন্ড কমিউিনিটি সার্ভিসেস এর রিজিওনাল, রুরাল এন্ড রিমোর্ট সাব ক্যাটাগরিতে ‘স্কুল ৩৬০’ প্রকল্পের জন্য চ্যাম্পিয়ন পুরস্কার এবং প্রাপ্তি রহমান স্টুডেন্ট ক্যাটাগরিতে ‘মিনিস্ট্রি অব কোডস’ প্রজেক্টের জন্য মেরিট এওর্য়াড পাওয়ার গৌরব অর্জন করে।

গত ২৭ জুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলক। বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান, ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমেদ মাসুদ, পরিচালক ও বেসিস আইসিটি অ্যাওয়ার্ডের আহ্বায়ক তামজিদ সিদ্দিক স্পন্দন ও সহ-আহ্বায়ক রাশেদ কামাল।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড প্রদান করার মাধ্যমে বেসিস ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করে এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরস্কার প্রদান করে। এ বছর ৩৬ টি ক্যাটাগরিতে ৫৯ টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি