বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.8 C
Dhaka

বুয়েটে ‘উইকি ফর ক্লাইমেট’ বিষয়ক কর্মশালা সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ও মানুষের উপর এর প্রভাব নিয়ে অনলাইনের বৃহত্তম বিশ্বকোষ উইকিপিডিয়ায় তথ্য বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল এনভায়রনমেন্ট ওয়াচ: বুয়েট ক্লাবের সহযোগিতায় উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণ করেন বুয়েটের শিক্ষার্থীরা।

নিরাপদ, স্বাস্থ্যকর এবং টেকসই পরিবেশ প্রাপ্তি সকলের অধিকার। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী এ সবকিছুর উপরেই বিরূপ প্রভাব পড়ছে। এ ক্ষেত্রে যেকোনো পদক্ষেপ গ্রহণের অন্যতম পূর্বশর্ত যথাযথ তথ্যপ্রাপ্তি। গত ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবসকে কেন্দ্র করে বিশ্বব্যাপী “স্বাস্থ্যকর পরিবেশের অধিকার” স্লোগানে আয়োজিত হচ্ছে নানান কর্মসূচী। এ সকল কর্মসূচীর উদ্দেশ্য উইকিপিডিয়ায় প্রয়োজনীয় তথ্য যোগ করা, যেন মানুষ নির্ভরযোগ্য তথ্য পেতে পারেন। এর ধারাবাহিকতায় বুয়েটে আয়োজিত হয় ‘উইকি ফর ক্লাইমেট: বাংলা উইকিপিডিয়া কর্মশালা’। কর্মশালায় কীভাবে বিশ্বের বৃহত্তম বিশ্বকোষ উইকিপিডিয়া কাজ করে, কীভাবে উইকিপিডিয়ায় প্রয়োজনীয় তথ্য যোগ করার মাধ্যমে যে কেউ ভূমিকা রাখতে পারেন – এসব নিয়ে আলোচনা করা হয়। চলমান কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে অনলাইনেই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে কর্মশালা পরিচালনা করেন অংকন ঘোষ দস্তিদার।

কর্মশালার পরে অংশগ্রহণকারীরা বাংলা উইকিপিডিয়ায় জলবায়ু পরিবর্তন, পরিবেশে এর প্রভাব, প্রভৃতি বিষয়ে নির্দিষ্ট তালিকা থেকে নিবন্ধ তৈরি করছেন। আয়োজকদল জানান, “এ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে নিবন্ধ তৈরির ফলে মানুষ সহজেই নিজ মাতৃভাষায় তথ্য পাবেন এবং তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে। এর মাধ্যমে আগামীতে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ ও বিপর্যয় মোকাবেলায় অধিক কার্যকরী পদক্ষেপ রাখা সম্ভব হবে বলে আমরা মনে করি।” আগামী ১০ মে পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় সুনির্দিষ্ট বিষয়ে নিবন্ধ তৈরির এ কার্যক্রম, তথা এডিটাথনটি চলবে। বিস্তারিত: https://bn.wikipedia.org/s/e3sy।

উল্লেখ্য যে, প্রতি মাসে বিশ্বব্যাপী আড়াই কোটিরও বেশি মানুষ বাংলা উইকিপিডিয়া পড়ে থাকেন। গড়ে হাজারের বেশি স্বেচ্ছাসেবক প্রতিমাসে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখেন। জ্ঞান-বিজ্ঞানের সকল শাখা সম্পর্কেই তথ্য রয়েছে এখানে। ইন্টারনেট সংযোগ আছে এমন যে কেউ যেকোনো স্থান থেকে এই তথ্য আহরণ করতে পারেন, একই সাথে অবদানও রাখতে পারেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি