শনিবার, আগস্ট ২৯, ২০২৬
29 C
Dhaka

কারিগরি শিক্ষার এসেট প্রকল্পের দুই দিনের কর্মশালা

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্পের আওতায় শর্ট কোর্স প্রশিক্ষণ পরিচালনার জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোপজাল (এসডিপি) এর উপর পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধন। দুইদিন ব্যাপী এই কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সোমবার  (৪ ডিসেম্বর  ২০২৩ ) বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এসেট প্রকল্পের আওতায় শর্ট কোর্স প্রশিক্ষণ পরিচালনার জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোপজাল (এসডিপি) এর উপর পর্যালোচনা বিষয়ক কর্মশালা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাসেট এর প্রকল্প পরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর বলেন, বর্তমান সরকারের কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে দেশব্যাপী কাজ করে চলেছে। এটি মূলত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একটি রূপকল্প ও  ভিশন ২০৪১ এর উন্নয়ন পরিকল্পনা।

প্রকল্প পরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, কারিগরি শিক্ষা, সচ্ছল হবার দীক্ষাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। আমরা বর্তমান সরকারের কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে দেশব্যাপী কাজ করে যাচ্ছি। এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে কর্মমূখী ও সচ্ছল করে গড়ে তোলা সম্ভব হবে। এই  প্রকল্প মূলত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একটি রূপকল্প ও  ভিশন ২০৪১ এর উন্নয়ন পরিকল্পনা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জিয়াউদ্দিন আল মামুন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক আশরাফুল ইসলাম, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ন সচিব ফাতেমা জাহান, অতিরিক্ত প্রকল্প পরিচালক ও উপসচিব আব্দুর রহিম, উপপ্রকল্প পরিচালক প্রকৌশলী বি. এম. শরিফুল ইসলাম প্রমূখ।

দুইদিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।

প্রকল্পের আওতায় শর্ট কোর্স প্রশিক্ষন পরিচালনার জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় হতে ৮৩ সরকারি প্রতিষ্ঠানে শর্ট কোর্স  পরিচালনার জন্য অনুমোদন দেওয়া হয়। যার মধ্যে রয়েছে  ৪০ টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ( টিটিসি ),৪০ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ ( টিএসসি ), নেকটার ,  বগুড়া এবং শিল্প মন্ত্রনালয়াধীন ২ টি প্রতিষ্ঠান।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি