সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
26 C
Dhaka

বি-ট্র্যাক আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ তৃতীয় দিনেও উৎসব মুখের পরিবেশ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কতৃক আয়োজিত ‘বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’ এর দ্বিতীয় দিনে প্রথম রাউন্ডের তিনটি ম্যাচ ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে কোন উইকেট না হারিয়ে প্রতিপক্ষ ঢাকা আইসিটি অ্যাসোসিয়েশনের দেয়া ৯৬ রানকে টপকে সেমি ফাইনালে পৌঁছে এক্সিবিটাস গর্জণ। ৪ ওভার বোলিং করে মাত্র ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন এক্সিবিটাস গর্জণের আকিব খান।

বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার এবং বি-ট্র্যাক টেকনোলজিস এর প্রোডাক্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ  কর্মকর্তা জনাব মাহমুদুল হক সামির, আকিব খানের হাতে ক্রেস্ট এবং ম্যান অব দ্যা ম্যাচের ডামি মানি টোকেন হস্তান্তর করেন।

সকাল ৮ টায় দিনের প্রথম ম্যাচে অসাধারণ বোলিং নৈপুণ্য প্রদর্শন করে ইনপেইস মাত্র ৫৫ রানে অল আউট করে দেয় টেকল্যান্ড টাইটান্সকে। বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর এই ম্যাচে ৩ উইকেট শিকার করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইনপেইসের আশরাফ ইমন।

সকাল ১০.৩০ এ বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে মাত্র ৪১ বলে ১০৬ রান করে গ্লোবাল অ্যাভেঞ্জার্সকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন শাহীন। বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর গ্রুপ পর্বের শেষ ম্যাচ হয় সর্বোচ্চ স্কোরের ম্যাচ। বাদশা দ্যা কিং এর ১৫৬ রানের টার্গেটকে মাত্র দুই উইকেট হারিয়ে অতিক্রম করে গ্লোবাল অ্যাভেঞ্জার্স। গ্লোবাল অ্যাভেঞ্জার্সের সংগ্রহ ১৫৮ রান। বিসিএস মহাসচিব জনাব কামরুজ্জামান ভূইয়া এবং বি-ট্র্যাক টেকনোলজিস লিমিটেড এর টিম লিডার এস এন এস সাব্বির ফয়সাল, ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট হস্তান্তর করেন।

পহেলা মার্চ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে সকাল ৮টায় সি.এস.আই ফাইটার্স এর মুখোমুখি হবে জাব্রা প্যানাকাস্ট। তৃতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে রেড্রাগন ওয়ারিয়র্স এবং ইনপেইস। ইসেট স্ট্রাইকার্স বনাম গ্লোবাল অ্যাভেঞ্জার্স এর শেষ ম্যাচটি দুপুর ১.৩০ এ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ০২ মার্চ দুপুরে বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি