সোমবার, জুন ১৫, ২০২৬
35.1 C
Dhaka

বিশ্ববিদ্যালয় পড়ুয়া উদীয়মান তরুণদের জন্য শুরু হল ‘দারাজ এক্সপেডাইট’ 

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের জন্য ‘দারাজ এক্সপেডাইট’ নামক এক ব্যতিক্রমী প্রোগ্রাম চালু করেছে দেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ। প্রতিভাবান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, যারা চাকরির বাজার সম্পর্কে আরও জানতে আগ্রহী, পাশাপাশি  ইকমার্স জগতের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবগত হতে চান এবং নিজেকে আরো দক্ষ করে গড়ে তুলতে চান তারা দারাজ এক্সপেডাইট ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামে আবেদন করতে পারেন।

চলতি মাস থেকেই এক বছর মেয়াদী এই ক্যাম্পেইনটি শুরু হতে যাচ্ছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে নিজেদের আয় বাড়ানোর সুযোগ পাবেন।

শিক্ষার্থীদের এই ভূমিকাটি তাদের পরিচিতি অর্জনে সহায়তা করবে এবং একটি শক্তিশালী কর্পোরেট ক্যারিয়ার প্রোফাইল তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। চলতি বছর প্রাথমিকভাবে ৩৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে নির্বাচিত করা হবে এবং বছর শেষে প্রোগ্রামটিতে ক্যাম্পাস অ্যাম্বাসেডরের সংখ্যা সর্বমোট ১০০ জনে দাঁড়াবে।

এ নিয়ে দারাজ বাংলাদেশ লিমিটেডের হেড অফ মার্কেটিং আবরার হাসনাইন বলেন, ‘বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে তরুণদের প্রতিভার বিকাশে বিশেষ কিছু করতে আমরা সব সময়ই কাজ করে যাচ্ছি। আমরা লক্ষ্য করেছি যে, নিজেদের আলাদা করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা নিজেরা বিভিন্ন প্রচেষ্টা নেয়, কিন্তু অবাধ তথ্য প্রবাহের এ যুগে অনেক সময় তা হারিয়ে যায় এবং সবার দৃষ্টিগোচর হয় না।

একটি শীর্ষস্থানীয় বহুজাতিক করপোরেশনে কাজের অভিজ্ঞতা অর্জন ছাড়াও নির্বাচিত ক্যাম্পাস অ্যাম্বাসেডররা প্রোগ্রামটি থেকে আর্থিকভাবে লাভবান হবেন এবং তাদের কর্মদক্ষতা ও বাৎসরিক পর্যালোচনার উপর ভিত্তি করে ইকমার্স সার্টিফিকেট পাবেন। পাশাপাশি, ভবিষ্যতে দারাজ বাংলাদেশের কোন পদে চাকরির আবেদন করলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থী, বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ বর্ষে অধ্যয়নরত তাদেরকে এই প্রোগ্রামে অংশ নিতে আবেদনপত্র জমা দেয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

darazXpedite@daraz.com.bd উক্ত ই-মেলটিতে আগ্রহীরা তাদের CV জমা দেওয়ার আবেদন করতে পারবেন। কেইস স্টাডি টেস্ট ও চূড়ান্ত সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের আগামী ০৫ ফেব্রুয়ারি ওয়েস্টিন ঢাকায় এক জমকালো আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হবে।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি