মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
26.5 C
Dhaka

প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার চেয়ে কৌশলগত ক্ষেত্রে মনোনিবেশ জরুরী : হুয়াওয়ে সিইও

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই সম্প্রতি প্রতিষ্ঠানটির একটি অভ্যন্তরীণ অনুষ্ঠানে হুয়াওয়ের কর্ম পরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি হুয়াওয়ের কার্যক্রমের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন,  হুয়াওয়ে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার চেয়ে এর কৌশলগত ক্ষেত্রে মনোনিবেশ করা প্রয়োজন। সার্ভিস (আইএএএস) ও প্ল্যাটফর্ম সেবা (পিএএএস) বিভাগে প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচারের ৩০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পাশাপাশি তিনি কর্মীদের অ্যামাজন এবং মাইক্রোসফটের কাজ পর্যবেক্ষণ করার ব্যাপারে বলেন। এই দুইয়ের সমন্বয় প্রতিষ্ঠানটির ক্লাউড সেবার পরিধি বিস্তৃতিতে সহায়তা করবে বলে তিনি আশা করেন।

আইএএএস অত্যন্ত সুবিধাজনক ক্লাউড সার্ভিস, যা ব্যবহারকারীদের পে-অ্যাজ-ইউ-গো ভিত্তিতে আইটি ইনফ্রাস্ট্রাকচার সার্ভার এবং ভার্চুয়াল মেশিন, স্টোরেজ, নেটওয়ার্ক এবং অপারেটিং সিস্টেম ব্যবহারের সুবিধা প্রদান করে। পিএএএস ক্লাউডে কমপ্লিট ডেভেলপমেন্ট এবং ডেপ্লয়মেন্ট এনভায়রনমেন্ট, যা অপারেটিং সিস্টেমে খুব বেশি অ্যাকসেস প্রদান করে না।

হুয়াওয়ের ক্লাউড ব্যবসা বিভিন্ন বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছে। হুয়াওয়ে ক্লাউড দুইশো’রও বেশি সেবা চালু করেছে এবং দেড় মিলিয়নেরও বেশি ডেভেলপার তা ব্যবহার করছেন। এছাড়াও, এর সাথে প্রায় ২০ হাজার অংশীদার সম্পৃক্ত। রেন ঝেংফেই কর্মীদের ক্লাউড সেবা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

রেন বলেন, ‘আমরা এখন যেসব বিষয় নিয়ে আলোচনা করছি তা হলো: কীভাবে সরকার ও বিভিন্ন উদ্যোগে ডিজিটালাইজেশনের সুযোগকে কাজে লাগানো যায়, উভয়ক্ষেত্রে আরও উন্নতি করা যায় এবং কীভাবে বিশ্বে শীর্ষস্থানে পৌঁছানো যায়।’

হুয়াওয়ে তার হার্ডওয়্যার সেক্টরে অত্যন্ত শক্তিশালী। তাই রেন চায় প্রতিষ্ঠানটি এর সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন ইকোসিস্টেমের দিকে মনোনিবেশ করুক এবং একে আরও শক্তিশালী করার প্রচেষ্টা অব্যহত রাখুক। তবে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রতিষ্ঠানটি বৃহদাকারে উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন বাঁধা মোকাবিলা করছে। এজন্য রেন বলেছেন, প্রতিষ্ঠানটি এই কথা মাথায় রেখে কৌশল অবলম্বন করবে এবং এর সেবা ও পণ্যগুলোর উন্নতিসাধন করবে।

একটি শক্তিশালী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অবকাঠামো তৈরি করতে, প্রতিষ্ঠানটিকে কানেক্টিভিটি, কম্পিউটিং এবং এন্টারপ্রাইজ স্টোরেজ – এই তিন ক্ষেত্রে গুরুত্ব দেয়ার পাশাপাশি হুয়াওয়ে ক্লাউড আরও জোরদার করতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি