রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
17 C
Dhaka

বিকাশের ব্যবস্থাপনায় আরো ৩০০টি ভেন্টিলেটর প্রদান

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমে করোনার প্রকোপ বৃদ্ধিতে চিকিৎসা সহায়তা হিসেবে চীনের আলীবাবা ফাউন্ডেশন এবং জ্যাক মা ফাউন্ডেশনের দেয়া আরো ৩০০টি ভেন্টিলেটর সহ ইনফ্রারেড থার্মোমিটার, মাস্ক, প্রোটেক্টিভ ক্লোদিং, মেডিকেল গগলস এর মত তিন লক্ষ জরুরী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করেছে বিকাশ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর উপস্থিতিতে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো-র পরিচালক অতিরিক্ত সচিব আবু হেনা মোরশেদ জামান এর হাতে বিকাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এসব জরুরী স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এবং বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ)।

মোট ৩৬.৭ টন স্বাস্থ্য সামগ্রীতে রয়েছে ৩০০টি ভেন্টিলেটর সহ আড়াই লাখের বেশি কেএন-৯৫ মাস্ক, ৩০ হাজার প্রোটেক্টিভ ক্লোদিং, ২০০টি ইনফ্রারেড থার্মোমিটার এবং ৮৫ হাজার মেডিকেল গগলস।

দেশে কোভিড আক্রান্ত গুরুতর শ্বাসকষ্টে ভোগা রোগীদের চিকিৎসায় অতি জরুরী ভেন্টিলেটরের চাহিদার প্রেক্ষাপটে আলীবাবা ও বিকাশের দেয়া এই ভেন্টিলেটরগুলো করোনা চিকিৎসা সেবাকে আরো ত্বরান্বিত এবং কার্যকরী করবে বলে আশাবাদ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

নির্বাচনে এআইয়ের অপব্যবহার

আরিফ মঈনুদ্দীন:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন আমাদের...

সর্বশেষ

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

ডিজিটাল ডিভাইস এক্সপোর তৃতীয় দিনে উপচে পড়া ভিড় 

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি