শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

বিএসএমএমইউ- কে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিল ‘নগদ’

টেকভিশন২৪ ডেস্ক: করোনা মহামারি মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত ব্যক্তিরা। বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য সেবীদের ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখতে ৬০০ পিপিই, ১,০০০ স্যানিটাইজার ও ৪,০০০ কে এন নাইনটি ফাইভ মাস্ক উপহার দিয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

আজ বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ‘নগদ’ -এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপহার সামগ্রী হস্তান্তর করেন। এ সময় বি এস এম এম ইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ উপহার সামগ্রী গ্রহণ করেন।

উপহার সামগ্রী গ্রহণের পর বিএসএম এমইউ – এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, করোনার এই সংকট ময় সময়ে ‘নগদ’ কর্তৃক বিএসএম এমইউ চিকিৎসক ও নার্সদের জন্য করোনা সুরক্ষা সামগ্রী প্রদান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

এই সামগ্রী গুলো আমাদের অনেক সাহায্য করবে এবং নিঃসন্দেহে এগুলো চিকিৎসক ও নার্সদের সুরক্ষিত থাকতে সহায়তা করবে। ‘নগদ’  ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় ‘নগদ’- এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, করোনা সংকট কালে বিএসএম এমইউ-এর মতো এমন একটি মহতী প্রতিষ্ঠানের সাথে থাকতে পেরে‘ নগদ’ -এর প্রতিটি সদস্য অত্যন্ত গর্বিত।

তিনি ভবিষ্যতেও বিএসএম এমইউ- এর যেকোনো সহযোগিতার অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে যেকোনো জনকল্যাণ মূলক কাজে ‘নগদ’ – কেস ম্পৃক্ত করার আহ্বান জানান।

উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে বিএসএম এমইউ – এর পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপকডা.  মো.  রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা.  মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ‘নগদ’ -এর হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স লেফটেন্যান্ট কর্নেল মো. কাওসার সওকত আলী (অব.), হেড অব এল ই এ লেফটেন্যান্ট কর্নেল রশীদ (অব.), জেনারেল ম্যানেজার এল ই এডি আইজি মাহবুব (অব.) ও ডেপুটি জেনারেল ম্যানেজার এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্কোয়াড্রনলিডার আসমা আলমগীর (অব.)এ সময় উপস্থিত ছিলেন।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি