শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
26.9 C
Dhaka

লবন পানিতে জ্বলবে বাতি, চার্জ করা যাবে মোবাইলও!

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: বিদ্যুতের বাতি জ্বলবে, তবে মেটাতে হবে না বিদ্যুৎ বিল। লোডশেডিংয়েরও বালাই নেই। সাগরের লবন-পানিতেই জ্বলে উঠবে বাতি। একবারের লবন-পানিতে আলো দেবে টানা ৪৫ দিন। এমনই খরচ বাঁচানো লণ্ঠন আবিষ্কার করেছে দক্ষিণ আমেরিকার গবেষকরা। নাম দেওয়া হয়েছে ‘ওয়াটারলাইট’। খবর ফাস্ট কোম্পানি ডটকম।

শুধু কি আলোই দেবে! লণ্ঠনের সঙ্গে ইউএসবি পোর্টও বসানো রয়েছে। এতে সহজেই চার্জ করা যাবে হাতের মোবাইল ফোনটিও। চালানো যাবে মিনি রেডিও। ওয়াটারলাইট লণ্ঠনটি উৎপাদন করেছে কলম্বিয়ার পুনঃনবায়নকৃত জ্বালানি স্টার্টআপ ই-ডিনা। বাতিটির ডিজাইন করেছে ক্রিয়েটিভ সংস্থা ওয়ান্ডারম্যান থম্পসন কলম্বিয়া।

ওয়াটারলাইট একটি লণ্ঠন বা হাতে ধরার বাতি। এটি বহিরাংশ কাঠের চৌঙ্গাকৃতির, নিচের অংশে রয়েছে এলইডি বাল্ব। এই বাতির একমাত্র জ্বালানি সাগরের লবনাক্ত পানি। লবন ও পানির মিশ্রন হলেও চলে। ব্যবহারের ওপর ভিত্তি করে ৫০০ মিলি অর্থাৎ দুই কাপ লবনাক্ত পানিতে বাতি জ্বলবে অন্তত দেড় মাস।

তবে এতেই শেষ নয়, এক-দেড় মাস আলো দেওয়ার পর ওয়াটারলাইটের পানি ও লবন আলাদা হয়ে যাবে। সেই পানি ব্যবহার করা যাবে রান্নায়। ব্যবহার করা যাবে লবনও।

কীভাবে কাজ করে এই লণ্ঠন? সংশ্লিষ্ঠরা জানান, এই লাইটটি সাধারণত আয়োনাইজেশন পদ্ধতিতে বিদ্যুত তৈরি করে। লণ্ঠনের ভেতরে রয়েছে ম্যাগনেশিয়াম ও তামার প্লেট। এর সঙ্গে লবনাক্ত পানির বিক্রিয়া ঘটে উৎপাদিত হয় বিদ্যুৎ। তাতে জ্বলে ওঠে লাইট। একটি ওয়াটারলাইট দুই থেকে তিন বছর পর্যন্ত সার্ভিস দেবে।

দক্ষিণ আমেরিকার দুর্গম দ্বীপাঞ্চল ও বিচ্ছিন্ন এলাকার দরিদ্র মানুষের কথা চিন্তা করেই বানানো হয়েছে এমন অর্থসাশ্রয়ী লণ্ঠন। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী মানুষ বা মাছ ধরার জেলেদের জন্য খুবই উপকারী। স্টার্টআপ ই-ডিনা চিন্তা করছে, বাতিটিকে স্বল্প দামেই বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি