সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
34 C
Dhaka

বাক্কো ও সিওপিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক:  বাংলাদেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা “বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)” এবং উন্নত পরিষেবার মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে মানদন্ড নির্ধারণসহ গবেষণা সহায়তা, প্রশিক্ষণ ও উপযুক্ত পরামর্শদানে নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা ‘সিওপিসি ইনকর্পোরেটেড’-এর অধীনস্থ ‘সিওপিসি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’- এর মধ্যে সম্প্রতি “নলেজ পার্টনারশিপ সমঝোতা স্মারক” স্বাক্ষরিত হয়েছে। গত জানুয়ারি, ২০২৩-এ স্বাক্ষরিত এ সমঝোতা স্মারক অনুযায়ী, এখন থেকে বাংলাদেশের বিপিও এবং আইটি-আইটিইএস খাতের ‘কাস্টমার এক্সপেরিয়েন্স’ অর্থাৎ গ্রাহক অভিজ্ঞতার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ‘নলেজ পার্টনার’ হিসেবে বাক্কোর সঙ্গে যৌথভাবে কাজ করবে ‘সিওপিসি ইনকর্পোরেটেড’।

‘সিওপিসি ইনকর্পোরেটেড’ মূলতঃ অ্যাকাউন্টিং, বুক-কিপিং, অডিটিং, ট্যাক্স কনসালটেন্সি; বাজার গবেষণা, জনমত নিরূপণ, ব্যবসা এবং ব্যবস্থাপনাসংক্রান্ত নানান কার্যক্রমে পরামর্শদানকারী এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বাক্কোর সঙ্গে এ সমঝোতা চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিপিও শিল্পখাতের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের স্বার্থে রোডম্যাপ তৈরি এবং সে লক্ষ্যে গৃহীত সকল গবেষণাকর্ম, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির কর্মকান্ডে সহায়তা প্রদানে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। অপরদিকে, একই চুক্তি অনুযায়ী, সিওপিসির ‘মার্কেটিং এবং ব্র্যান্ডিং পার্টনার’ হিসেবে এখন থেকে কাজ করবে বাক্কো।

সিওপিসি ইনকর্পোরেটেড ও বাক্কোর এই যুথবদ্ধতা গ্রাহক অভিজ্ঞতার মান বৃদ্ধির মাধ্যমে সমগ্র আইটি-আইটিইএস ও বিপিও শিল্পের উন্নয়নে নতুন মোড় নিয়ে আসবে, এমনটাই তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলের বিশ্বাস।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি