শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.5 C
Dhaka

বাংলালিংক কর্মীদের জন্য সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক

টেকভিশন২৪ ডেস্কঃ দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আজ থেকে সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক ২০২২ পালন করছে। ৬ দিনের এই কর্মসূচির লক্ষ্য হলো বাংলালিংক কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা। এই কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক কিছু কার্যক্রম পরিচালনা করা হবে।

এবারের কর্মসূচির জন্য স্লোগান হলো “টুওয়ার্ডস অ্যা হেলদি অ্যান্ড সেফ ওয়ার্কিং কালচার অ্যাট বাংলালিংক”। বাংলালিংক-এর প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে সুস্বাস্থ্য এবং সুরক্ষা সবসময়ই প্রাধান্য পেয়ে আসছে।

বাংলালিংক-এর প্রধান কার্যালয় টাইগার্স ডেনে লিডারশিপ টিম মেম্বাররা ৬ দিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর বাংলালিংক-এর কর্মীদের অংশগ্রহণে একটি ৪.৯ কিমি দীর্ঘ ওয়াকাথন অনুষ্ঠিত হয়। তারা বিভিন্ন কার্যক্রম যেমন হেলথ টক, সাইকোলজিক্যাল কাউন্সেলিং, বডি ম্যাসেজ, হিয়ারিং টেস্ট, ফার্স্ট হ্যান্ড মেডিকেল এইডস, ফায়ার পিপিই এক্সিবিশন, ফায়ার ইভাকুয়েশন ড্রিল, ওয়ান-টু-ওয়ান ডায়েট কনসালটেশন, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং, লাফটার থেরাপি, ইয়োগা সেশন ও মেডিটেশনে সেশনে অংশ নেবেন।

বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, “দেশের অন্যতম একটি চাকরিদাতা প্রতিষ্ঠান হিসেবে আমরা সব কর্মীর শারীরিক এবং মানসিক সুস্থতা নিশ্চিত করার চেষ্টা করি। আমরা কর্মক্ষেত্রে তাদেরকে সুস্থ ও সক্রিয় রাখার জন্য নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক তাদেরকে সুস্থতার বিষয়ে আরও সতর্ক হতে উৎসাহ দেবে।”

বাংলালিংক কর্মীদের সুস্থতা নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি