বুধবার, জুলাই ১৫, ২০২৬
26.9 C
Dhaka

বসন্ত জুড়ে ‘নগদ’ দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট

টেকভিশন২৪ ডেস্ক:  উৎসবের রঙে রাঙিয়ে তোলার পাশাপাশি গ্রাহকদের আর্থিক সাশ্রয় দিতে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট দিচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। ফেব্রুয়ারি মাসজুড়ে দেশের নির্দিষ্ট মার্চেন্ট থেকে ফুটওয়্যার, অ্যাপারেল, ই-কমার্স, রেস্টুরেন্ট ও হাউসহোল্ড অ্যাক্সেসোরিজ কেনাকাটায় বিভিন্ন ক্যাটাগরিতে ‘নগদ’-এর গ্রাহকেরা পাবেন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।

এই অফারের আওতায় হাউসহোল্ড ক্যাটাগরিতে বেস্ট বাই থেকে যেকোনো পণ্য কিনে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ১০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক বা সর্বোচ্চ ৫০ টাকা। এই অফার চলাকালে গ্রাহকেরা অফারের সকল শর্ত পূরণ করে ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবেন দুইবার, যা সর্বোচ্চ ১০০ টাকা।

১ ফেব্রুয়ারি ২০২২ থেকে চালু হওয়া এই অফারটি চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত। নগদ কিউআর কোডের মাধ্যমে অ্যাপ অথবা ইউএসএসডি (*167#) ডায়াল করে পেমেন্ট করলেই এই ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

ই-কমার্স ক্যাটাগরিতে মার্চেন্ট থেকে অনলাইনে কেনাকাটায় প্রতিটি লেনদেনে গ্রাহকেরা পাবেন সর্বোচ্চ ১৪ শতাংশ বা এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট। এই অফারটি উপভোগ করতে চাইলে নির্দিষ্ট মার্চেন্টের ওয়েবসাইট থেকে অনলাইনে কেনাকাটা করে ‘নগদ’ অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করতে হবে। তবে শুধুমাত্র প্রিয়শপের জন্য ভাউচার কোড “PSNAGAD” ব্যবহার করে এই অফারটি উপভোগ করতে পারবেন। এ ছাড়া ‘নগদ’ অ্যাপ অথবা ইউএসএসডি ব্যবহার করে সরাসরি মার্চেন্ট পেমেন্ট করলে এই অফারটি প্রযোজ্য হবে না।

এদিকে ৫০টি মার্চেন্টের ওয়েবসাইট থেকে যেকোনো পণ্য কেনাকাটা বা পরিষেবা নিয়ে ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে এসএসএল (এসএসএল) গেটওয়ে দিয়ে পেমেন্ট করে গ্রাহকেরা একাধিকবার উপভোগ করতে পারবেন সর্বনিন্ম ১০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। এই অফারটি চলবে ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত। এক্ষেত্রে ‘নগদ’ অ্যাপ অথবা ইউএসএসডি (*167#) ডায়ালের মাধ্যমে পেমেন্ট করলে এই অফারটি উপভোগ করা যাবে না।

ফ্যাশন প্রোডাক্টস ক্যাটাগরিতে মার্চেন্ট থেকে যেকোনো পণ্য কিনে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকেরা দুইবারে সর্বোচ্চ ২০ শতাংশ বা  ৫০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন। এবং ফুটওয়্যার ক্যাটাগরিতে ওয়াকার থেকে যেকোনো পণ্য কিনে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে পাবেন সর্বোচ্চ ১০ শতাংশ বা ১০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। অফারটি উপভোগ করতে চাইলে ‘নগদ’ কিউআর কোডের মাধ্যমে অ্যাপ অথবা ইউএসএসডি (*167#) ডায়াল করে পেমেন্ট করতে হবে। ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে চালু হওয়া এই অফার চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।

ফ্যাশন প্রোডাক্টস আর্টিসান আউটফিটার্স লিমিটেড, সারা লাইফস্টাইল লিমিটেড, ক্যাটস আই লিমিটেড, বেবি শপ লিমিটেডসহ আরও বেশ কয়েকটি ব্র্যান্ডে চলছে ‘নগদ’-এর এই বিশেষ অফার।

কেএফসি, পিৎজা হাট, সিক্রেট রেসিপি, বারকোড, ডোমিনোস, ঢাকা মেট্রো ও টোকিও এক্সপ্রেসসহ এমন আরও অনেক রেস্টুরেন্টে ‘নগদ’-এ বিল পেমেন্ট করলে গ্রাহকেরা পাবেন সর্বোচ্চ ২৫ শতাংশ বা ১৫০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। গ্রাহকেরা ‘নগদ’ অ্যাপ অথবা ইউএসএসডি-এর (*167#) মাধ্যমে মার্চেন্ট কিউআর ব্যবহার করে পেমেন্ট করলেই এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

তবে কেএফসি ও ডোমিনোস-এর ক্ষেত্রে মার্চেন্ট ওয়েবসাইট ব্যবহার করে এসএসএল (SSL) গেটওয়ের মাধ্যমে ‘নগদ’ অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করেও ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এই অফারটি ১০ ফেব্রুয়ারি ২০২২ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত কার্যকর থাকবে।

অফারের বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, “নগদ সবসময় গ্রাহকের যেকোনো উৎসব ও আনন্দ ভাগাভাগিতে শামিল হতে চায়। আর সে লক্ষ্যেই এবার বসন্তে ‘নগদ’ ক্যাশব্যাক ও ডিসকাউন্টের মতো দারুণ সব অফার দিতে পেরে আনন্দিত। আশা করি ‘নগদ’-এর এই বিশেষ অফার গ্রাহকদের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দেবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি