রবিবার, জুন ১৪, ২০২৬
27.6 C
Dhaka

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর ফি পরিশোধ করা যাবে ‘নগদ’-এ

টেকভিশন২৪ ডেস্ক:  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সেবা নিতে আসা রোগীদের সকল ধরনের চিকিৎসা ফি অথবা স্বাস্থ্য পরীক্ষার বিল এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে পরিশোধ করা যাবে।

সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্যের সভাকক্ষে হাসপাতালটির সাথে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেড ও বাংলাদেশ ডাক বিভাগের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে বিএসএমএমইউ-এ সেবা নেওয়া রোগীদের চিকিৎসা সংক্রান্ত সকল ধরনের চিকিৎসা ফি অথবা স্বাস্থ্য পরীক্ষার বিল ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করার সুবিধা চালু হবে। চুক্তিতে ‘নগদ’-এর পক্ষে স্বাক্ষর করেন নগদ-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষর করেন।
এ ছাড়া চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নগদ-এর কী-স্টেকহোল্ডার রিলেশন বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং ম্যানেজার নাকিব চৌধুরী উপস্থিত ছিলেন। বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, অধ্যাপক ডা. মো: মনিরুজ্জামান খান এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক গৌর কুমার মিত্র এ সময় উপস্থিত ছিলেন।
‘নগদ’-এর সাথে চুক্তির বিষয়ে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়তে চান, যেখানে আর্থিক লেনদেন হবে ক্যাশলেস, তারই ধারাবাহিকতায় আমরা চিকিৎসা সংক্রান্ত যাবতীয় লেনদেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে করতে চাই।’ তিনি বলেন, হাসপাতালে যেহেতু ২৪ ঘণ্টা সেবা প্রদান করা হয়, তাই বৈকালিক চিকিৎসা সেবার সময় ব্যাংক বন্ধ থাকার কারণে ক্যাশ টাকা হাতে হাতে লেনদেন করতে হয়। সেই জটিলতা এড়াতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে লেনদেন করলে স্বচ্ছতা ও ঝুঁকিমুক্ত হবে প্রক্রিয়াটি।

এ সময় নগদ-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, নগদ সব সময় কাজ করে মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর সাথে নগদ-এর এই চুক্তি। এতে করে ক্যাশ লেনদেনের চেয়ে অনেক দ্রুততম সময়ে বিল পরিশোধ করা যাবে। ফলে ক্যাশ কাউন্টারে দীর্ঘ লাইনের চাপ যেমন কমে আসবে, তেমন রোগী ও রোগীর স্বজনেরা দ্রুততম সময়ে বিল পরিশোধ করতে পারবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর ফি পরিশোধের পাশাপাশি বর্তমানে নগদ-এর মাধ্যমে ঢাকা মেডিকেল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ দেশের আরও বেশ কিছু নামকরা হাসপাতাল-এর বিল পরিশোধ করা যাচ্ছে।

এ ছাড়া খুব সহজেই বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ বিভিন্ন ধরনের সেবার ফি পরিশোধ করা যায় ‘নগদ’-এ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ও ঋণের কিস্তি এবং ক্রেডিট কার্ডের বিলসহ আরও নানা ধরনের বিল পরিশোধ সেবা চালু রয়েছে ডাক বিভাগের এমএফএস প্রতিষ্ঠান নগদ-এ।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি