মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
27.6 C
Dhaka

বই মেলায় আরিফ মঈনুদ্দীন এর ডিজিটাল ফরেনসিক এন্ড ইনভেস্টিগেশন বই

টেকভিশন২৪ ডেস্ক: আরিফ মঈনুদ্দীন এর ডিজিটাল ফরেনসিক এন্ড ইনভেস্টিগেশন বই এর মোড়ক উন্মোচন। দৈনন্দিন কাজকর্ম সম্পাদন এবং ব্যবসা পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস আজ সমাজের সর্বত্র ব্যবহার হচ্ছে।

এই ডিভাইসগুলির মধ্যে রয়েছে ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাবলেট, ফ্ল্যাশ ড্রাইভ, ডিজিটাল ক্যামেরা এবং আরও অনেক কিছু। এইসব ডিজিটাল ডিভাইস বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য এবং অন্য লোকেদের সাথে সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয়। দুর্ভাগ্যবশত, সাইবার অপরাধীরা অপরাধ করার জন্য এইসব ডিজিটাল ডিভাইস ব্যবহার করে থাকে, কারণ এই ডিভাইসগুলি মানুষকে নামে বেনামে অপরাধ করতে সহযোগিতা করে। এইসব ডিভাইস সমুহের কিভাবে ফরেনসিক করে আলামত খুঁজে বের করতে হয় তা অনেকই জানেন না।

অপরাধ করার পর অপরাধীর সেই ডিভাইস কিভাবে ফরেনসিক করবেন কিভাবে অপরাধ সংক্রান্ত আলামত খুঁজবেন তা নিয়ে বইটি লিখেছেন ডিকোডস ল্যাব লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দীন।

সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দীন এর ৩য় বই “ডিজিটাল ফরেনসিক এন্ড ইনভেস্টিগেশন” বইটি প্রকাশিত হয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান অদম্য প্রকাশ থেকে, বইমেলায় স্টল নাম্বার ৪৪৫. এছাড়া বইটি অনলাইনে রকমারি তেও পাওয়া যাচ্ছে।

সম্প্রতি অমর একুশে বইমেলা ২০২৩ প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। যারা সাইবার অপরাধ তদন্ত বিষয়ক কাজ করেন এবং এই বিষয়ে জানতে ও পড়তে আগ্রহী বইটি তাদের জন্য গুরুত্ব বহন করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

সর্বশেষ

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি