সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
24 C
Dhaka

ফেসবুক ডেটা প্রাইভেসি লঙ্ঘ করায় ২৬৫ মিলিয়ন ইউরো জরিমানা

টেকভিশন২৪ ডেস্কঃ ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা দিতে না পারায় ফেসবুক কে ২৬৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে আয়ারল্যান্ড। ২০২১ সালে হ্যাকিং ওয়েবসাইটে সাড়ে ৫০ কোটির বেশি ব্যবহারকারীর তথ্য ফাঁস হওয়ার পর আয়ারল্যান্ড ফেসবুকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়।
দেশটির তথ্য সুরক্ষা কমিশনার বলেছেন, ফেসবুকের মূল কোম্পানি মেটা এটি প্রমাণে ব্যর্থ হয়েছে যে, তারা ব্যবহারকারীদের সুরক্ষায় যথোপযুক্ত কারিগরি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করেছে; যা ইউরোপীয় ইউনিয়নের জন্য করা উচিত।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, গতবছর ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অনলাইনে বিক্রি করে হ্যাকার। এ ঘটনা প্রকাশ হওয়ার পর ২০২১ সালের এপ্রিলে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে এই জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেশটির আদালত ফেসবুককে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন।

জানা গেছে, তখন বিশ্বের ১০৬টি দেশের ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর, ফেসবুক আইডি, পুরো নাম, স্থান, জন্ম তারিখ ও ই-মেইল অ্যাড্রেস ফাঁস হয়।
এ প্রসঙ্গে ফেসবুকের মূল কোম্পানি মেটা জানিয়েছে, আয়ারল্যান্ডের ডেটা প্রাইভেসি কমিশনের করা (ডিপিসি) তদন্তে পূর্ণ সহযোগিতা করা হয়েছে মেটার পক্ষ থেকে, আমাদের সিস্টেমেও পরিবর্তন আনা হয়েছে।

উল্লেখ্য, এই নিয়ে চতুর্থবার আয়ারল্যান্ডে ডেটা প্রাইভেসি লঙ্ঘন করার অভিযোগে জরিমানার মুখে পড়ে মেটা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি