রবিবার, জুন ১৪, ২০২৬
32.2 C
Dhaka

প্রযুক্তির ব্যবহারে কোভিড-১৯ সনাক্তকরণের নতুন পদ্ধতি উদ্ভাবন

করোনাভাইরাস ‘কোভিড-১৯’ এর সম্ভাব্য ভয়াবহতার প্রেক্ষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যাবহার করে কোভিড-১৯ সনাক্তকরণের নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ইউনিট ও কার্ডিওকেয়ার জেনারেল ও স্পেশালাইজড হাসপাতালের একদল গবেষকবৃন্দ।

তাঁরা হলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যালাইড হেলথ সায়েন্স অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ডাঃ আবু নাসের জাফর উল্লাহ, পাবলিক হেলথ বিভাগের প্রধান ড.  আলাউদ্দিন চৌধুরী, কৃত্রিম বুদ্ধিমত্তা ইউনিটের মো. লিয়াকত আলী, শেখ মোঃ ফয়সাল, মো. হাবিবুর রহমান, কার্ডিওকেয়ার জেনারেল ও স্পেশালাইজড হাসপাতালের ইন-চার্জ মো. নাসির উদ্দীন ও মো. মেহেদী হাসান। গকেষকরা জানান, ফুসফুস্ের বিভিন্ন জটিল রোগ নির্ণয়ে রেডিওলোজি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোভিড-১৯ নির্ণয়েও রেডিওলোজি তথা ‘চেস্ট রেডিওলোজি’ মডেল এবং কৃত্রিম বৃদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা সম্ভব।

অধ্যাপক ডাঃ আবু নাসের জাফর উল্লাহ এর নের্তৃত্বে গবেষক দল রবিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুম থেকে অন লাইনে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এর সামনে এ উদ্ভাবনের উপর প্রেজেন্টেশন তুলে ধরেন। এসময় অন লাইনে যোগ দেন ড্যাফোডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেন প্রমুখ।

এ বিষয়ে ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান জানান, চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই), যা বিভিন্ন সেক্টরে বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিগত এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। মেশিনকে তথ্য-উপাত্তের ভিত্তিতে বুদ্ধিমান করে তোলার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জুড়ি নেই। বিশ্বের ফরচুন ৫০০ কোম্পানিসহ উন্নত দেশের সরকারি অনেক প্রতিষ্ঠান এ খাতে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে।

তিনি বলেন, বাংলাদেশেও এ প্রযুক্তির গবেষণা ও ব্যবহার ছোট পরিসরে শুরু হয়েছে। এরই ধারাবাহিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কার্ডিও কেয়ার হসপিটালের সাথে সম্পৃক্ত হয়ে দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস শনাক্তে আর্টিফিশিয়াল প্রযুক্তি ব্যবহার করে একটি সল্যুশন আবিষ্কার করেছে।

গবেষকরা আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এমন একটি সফটওয়্যার তৈরি করেছেন যে সফটওয়্যারটি রোগীর বুকের এক্সরে এবং ফুসফুসের সিটি স্ক্যানের ছবি বিশ্লেষণের মাধ্যমে ‘কোভিড-১৯’ সনাক্ত করতে সাহায্য করব । গবেষণায় জানা যায় যে, এই সফটওয়্যারের মাধ্যমে ৯৬ ভাগ সঠিকভাবে ‘কোভিড-১৯’ রোগ নির্ণয় করা যাব।

গবেষকরা সফটওয়্যার তৈরির পাশাপাশি একটি ওয়েবসাইটও নির্মাণ করছেন । যথাযথ র্কতৃপক্ষরে অনুমোদন সাপক্ষেে এই ওয়েবসাইটে রোগীর এক্সরে ছবি আপলোড করার মাধ্যমে কোভিড-১৯ সহ যকেোনো ফুসফুস জনতি রোগ সনাক্ত করা সম্ভব হবে।

বিস্তারিত জানতে যোগাযোগঃ প্রফেসর ডাঃ. আবু নাসের জাফর উল্লাহ, সহযোগী ডীন, ডির্পাটমেন্ট অব পাবলিক হেলথ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মোবাইলঃ ০১৭৭৫৩২৫০৬১ অথবা  ভিজিট করুনঃ   https://forum.daffodilvarsity.edu.bd/index.php/board,1780.0.html  

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি