সোমবার, জুলাই ২৭, ২০২৬
32.9 C
Dhaka

প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিত হচ্ছে থ্রিডি অ্যানিমেশন সিনেমা

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে থ্রিডি অ্যানিমেশন সিনেমা, নাম ‘হাসিনা: দি আনটোল্ড স্টোরি’। এটি নির্মাণ করছেন রাতুল বিশ্বাস। সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমার টিজার। ১ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

সংবাদমাধ্যম অনুযায়ী, রাতুল বিশ্বাস জানান, ‘হাসিনা: দি আনটোল্ড স্টোরি’ সিনেমার গল্প শুরু হবে মহান মুক্তিযুদ্ধের সময় থেকে। দেখা যাবে প্রধানমন্ত্রীর ২০৪১ সালের পরিকল্পনা পর্যন্ত।

সিনেমাটি নির্মিত হবে নাল স্টেশন স্টুডিও থেকে। তত্ত্বাবধানে থাকছে আইসিটি বিভাগ। আর সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই তিনি দেখা করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, সিনেমাটি নির্মাণ করতে সর্বোচ্চ সহায়তা করবে আইসিটি বিভাগ।

নির্মাতার কথায়, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা নানা বই থেকে আমরা চিত্রনাট্য তৈরির চেষ্টা করছি। তবে চিত্রনাট্য চূড়ান্ত করা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। কারণ, তিনিই সবচেয়ে ভালো জানেন, সেই সময়ে কী ঘটেছিল, কীভাবে ঘটেছিল, কেমন ছিল তার মানসিক অবস্থা।’

রাতুল বলেন, ‘এই সিনেমার গল্প আমরা হয়তো সবাই জানি। কিন্তু ভিজ্যুয়ালটা দেখেনি অনেকেই। সিনেমাটি নির্মিত হবে উন্নতমানের টেকনোলজি দিয়ে। যেমনটা হয় হলিউডে। সিনেমা দেখে যেন মনে হয়, এটা রিয়েল শুট করা। এখানে থাকবে এআই প্রযুক্তির ব্যবহার। আমরা এমন একটি প্রজেক্ট নির্মাণ করতে চাই, যা দিয়ে আন্তর্জাতিক বাজারে লড়তে পারি। আমাদের প্রধান লক্ষ্য সিনেমাটি দিয়ে অস্কারে ফাইট দেওয়া।’

জানা গেছে, ‘দি আনটোল্ড স্টোরি’র ব্যাপ্তি হবে প্রায় তিন ঘণ্টা। এটি ডাবিং করা হবে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায়। সব ঠিক থাকলে আগামী ২০২৫ সালে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা। এর সহপরিচালক হিসেবে আছেন আরটিবি রুহান, মিউজিকের দায়িত্বে আছেন সালমান জেইম।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

সর্বশেষ

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি