শনিবার, জুলাই ১৮, ২০২৬
30 C
Dhaka

নতুন গ্যালাক্সি ফ্ল্যাগশিপ দিয়ে দেশের ব্যবহারকারীদের মুগ্ধ করবে স্যামসাং

গ্যালাক্সি আনপ্যাকড – দা এপিক স্ট্যান্ডার্ড

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ৯ ফেব্রুয়ারি, একটি গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের মধ্য দিয়ে সারা বিশ্বে স্যামসাং উন্মোচন করতে যাচ্ছে এর বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ ডিভাইস। ‘নোট-ওয়ার্দি’ (উল্লেখযোগ্য) এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি বাংলাদেশে সংযোজন করা হবে এবং আগের ডিভাইসগুলোর উন্মোচনের সময় অনুযায়ী  ধারণা করা হচ্ছে, বৈশ্বিকভাবে উন্মোচনের এক সপ্তাহ পরে বাংলাদেশে পাওয়া যাবে ডিভাইসটি।

আকর্ষণীয় ডিজাইন, চমকপ্রদ ক্যামেরা সেটআপ, দ্রুতগতির স্ন্যাপড্রাগন প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সাথে এই অসাধারণ ডিভাইসটি দুর্দান্ত পারফরমেন্স প্রদান করবে বলে আশা করা যাচ্ছে। এবং আগের লাইনআপগুলোর মতোই ধারণা করা হচ্ছে, এবারের গ্যালাক্সি ডিভাইসটি হবে গ্যালাক্সি লাইনআপের সবচেয়ে উন্নত ফোন।

গ্যালাক্সি ডিভাইস উন্মোচন করার গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে এ ডিভাইসটি উন্মোচন করা হবে। এর আগে গত বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস২১ ফাইভজি, এস২১+ ফাইভজি, এস২১ আল্ট্রা ফাইভজি ও বাডস প্রো আনপ্যাকড ইভেন্টের মাধ্যমে উন্মোচন করা হয় এবং এসব ডিভাইসের মধ্য দিয়ে ভিডিও ধারণ ও ছবি তোলার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়। গত বছরের আগস্টে, এই ইভেন্টের মাধ্যমে গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি, জেড ফ্লিপ৩ ফাইভজি, ওয়াচ৪ এবং বাডস২ও উন্মোচিত হয়।

আগামী ৯ ফেব্রুয়ারি গ্যালাক্সি অ্যানপ্যাকড ইভেন্টে এর বৈশ্বিক উন্মোচনের এক সপ্তাহ পরে, এ ফ্ল্যাগশিপ ডিভাইসটি বাংলাদেশে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

স্যামসাংয়ের সবচেয়ে উন্নত ফিচারগুলো নিয়ে গ্যালাক্সি এস সিরিজের পরবর্তী প্রজন্ম দিবে উদ্ভাবন ও টেকসই উপকরণ ব্যবহারের মাধ্যমে গ্যালাক্সি ডিভাইস ব্যবহারের দুর্দান্ত অভিজ্ঞতা। ‘নোট-ওয়ার্দি’ এ ডিভাইসটি বাংলাদেশেই তৈরি করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি