শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
29.6 C
Dhaka

ফিনটেক অ্যাওয়ার্ড পেলেন ‘নগদ’-এর ইডি ঝলক

টেকভিশন২৪ ডেস্ক: ‘নগদ’ লিমিটেড-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক, যুক্তরাজ্য ভিত্তিক খ্যাতনামা দ্বি-বার্ষিক বিজনেস প্রকাশনা দ্য গ্লোবাল ইকোনমিক্স লিমিটেডের ‘বেস্ট ইমার্জিং ডিরেক্টর ইন ফিনটেক’ হিসেবে মনোনীত হয়েছেন। ঝলক দেশের ফিনটেক সেক্টরে প্রথম ব্যক্তি যিনি মর্যাদাপূর্ণ প্রকাশনা দ্য গ্লোবাল ইকোনমিক্স লিমিটেড থেকে লিডারশিপ ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করেছেন।

মারুফুল ইসলাম ঝলক ‘নগদ’-এর প্রযুক্তিগত দিকগুলো পরিচালনা করে থাকেন। একজন প্রযুক্তিগত স্বপ্নদর্শী হিসেবে তিনি ই-কেওয়াইসি এবং ডি-কেওয়াইসির মতো বিপ্লবী ধারণা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ই-কেওয়াইসি দেশের আর্থিক খাতে প্রথম সত্যিকারের ডিজিটাল বিপ্লব হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। এ ছাড়াও ‘নগদ’-এর যুগান্তকারী উদ্ভাবন *১৬৭# ডায়াল করে এমএফএস অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াকে সুগম করার ক্ষেত্রেও ভূমিকা রাখছেন তিনি। প্রক্রিয়াটি ডি-কেওয়াইসি নামে পরিচিত, যা দেশের আর্থিক খাতে রোল মডেল হিসেবে স্বীকৃত।

‘নগদ’-এর যুগান্তকারী উদ্ভাবনগুলো এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সুপরিচিত হয়েছে, যা প্রতিষ্ঠানটিকে গ্রাহকদের জন্য ক্যাশ-আউটের চার্জ একক সংখ্যায় কমিয়ে আনতে সাহায্য করেছে। এর মাধ্যমে ‘নগদ’ অল্প সময়েই সাড়ে ছয় কোটি গ্রাহক অর্জন করেছে।

উদ্ভাবনী ফিনটেক সলিউশনগুলো প্রবর্তনে তাঁর অসাধারণ অবদানের জন্য গ্লোবাল ইকোনমিক্স মারুফুল ইসলাম ঝলককে স্বীকৃতি দিয়েছে, যা সত্যিকার অর্থে দেশের আর্থিক শিল্পকে ডিজিটালাইজেশনের দিকে নিয়ে গেছে।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক বলেন, ‘বিশ্বের খ্যাতনামা প্রকাশনী থেকে এই স্বীকৃতি পেয়ে আমি সত্যিকার অর্থে রোমাঞ্চিত। নগদ এই পর্যন্ত অনেকগুলো যুগান্তকারী উদ্ভাবন নিয়ে এসেছে, যা দেশের আর্থিক খাতের অবকাঠামো পরিবর্তন করতে সাহায্য করেছে। এই ধরনের উদ্যোগের অংশ হতে পেরে সত্যিই আনন্দিত এবং একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম থেকে এই স্বীকৃতি নিঃসন্দেহে আমাকে আগামীতে এরকম ডিজিটাইজেশন আইডিয়াকে বাস্তবে রূপান্তরিত করতে অনুপ্রাণিত করবে।’

এর আগে ২০২১ সালে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-কে বেস্ট ডিএফএস (ডিজিটাল ফাইন্যান্স সার্ভিস অ্যাওয়ার্ড) হিসেবে ভূষিত করে দ্য গ্লোবাল ইকোনমিক্স লিমিটেড। প্রকাশনাটি ‘নগদ’-কে প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে ডিজিটাল রূপান্তরের মাপকাঠিতে এই স্বীকৃতি দেয়।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি