বুধবার, জুন ৩, ২০২৬
33.4 C
Dhaka

সরকারের কর্মসংস্থান কর্মসূচির মজুরি বিতরণ করবে নগদ

টেকভিশন২৪ ডেস্ক:  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’ প্রকল্পের আওতায় দেড় লাখ শ্রমিকের দৈনিক মজুরি বিতরণ করবে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।

সম্প্রতি, এ লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নগদ লিমিটেড এবং বাংলাদেশ ডাক অধিদপ্তর-এর মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. আতিকুল হক এবং নগদ-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এসময় নগদ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার তানভীর চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের তিনটি বিভাগের ১৮ টি জেলার ১১৪টি উপজেলায় ১ লাখ ৪৬ হাজারের বেশি শ্রমিকের দৈনিক মজুরি পৌঁছে যাবে শ্রমিকের নগদ একাউন্টে। প্রতি শ্রমিকের জন্য দৈনিক মজুরি ৪০০ টাকা হিসাবে বিতরণ করা হবে। ২০২২-২০২৩ সালে দুই পর্যায়ে ৮০ দিনের মজুরি এসব কর্মক্ষম বেকার শ্রমিকরা তাদের নগদ অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই মজুরির অর্থের সাথে ক্যাশ আউট চার্জ দিয়ে দেওয়া হবে। ফলে উপকারভোগীরা এই টাকা বাড়ির কাছের নগদ উদ্যোক্তার কাছ থেকে কোন খরচ ছাড়াই ক্যাশআউট করে নিতে পারবেন। 

‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিচালনা করে থাকে। এটি সরকারের অন্যতম সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম। এই কর্মসূচীর ভেতর দিয়ে অসহায় ও কাজ করতে সক্ষম এমন জনগোষ্ঠীকে আর্থিক নিরাপত্তার আওতায় আনা হয়। এ ছাড়া গ্রামীণ অবকাঠামো নির্মাণ, মেরামত, সংস্কার, রাস্তা, ড্রেন, বাজার পরিষ্কার ইত্যাদি কাজে ভূমিকা রাখে।

এই চুক্তি সাক্ষর উপলক্ষে নগদ এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেছেন, ‘নগদ শুরু থেকেই সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তার ভাতা প্রদাণ করে আসছে। এ ব্যাপারে আমরা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আপোসহীন। নগদ সব ধরণের ভাতা বিতরণে দক্ষতা অর্জন করেছে। ফলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আমাদের ওপর আস্থা রেখেছেন।’

‘নগদ’ এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা উপবৃত্তির শতভাগ বিতরন করা হয়ে থাকে। এ ছাড়া সামাজিক নিরাপত্তা ভাতার ৭৫ শতাংশই ‘নগদ’ বিতরণ করে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বেদে জনগোষ্ঠীর উন্নয়ন ভাতা, হিজড়া জনগোষ্ঠীর উন্নয়ন ভাতা, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের ভাতা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভাতা, কারিগরি শিক্ষা বিভাগ ভাতা, কারিগরি শিক্ষা অধিদপ্তর এর ভাতা, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন উপবৃত্তি ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করা হয়েছে।

এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের অধীনে সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনে কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্থ ২ লাখ ৫০ হাজার সদস্যকে সরকারী প্রণোদনার টাকা সফলতার সাথে প্রদান করা হয়েছে নগদ-এর মাধ্যমে। সম্প্রতি করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত আর্থিক সহায়তার প্রায় ১৭ লক্ষ এবং পর্যায়ক্রমে আরো ১৪ লক্ষ পরিবারকে ভাতা বিতরণ করেছে নগদ। এ ছাড়াও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯০তম ও ৯১তম জন্মবার্ষিকীতে যথাক্রমে প্রায় ১৩০০ জন এবং ২০০০ জন দুস্থ নারীদের মাঝে ‘নগদ’ সুনামের সাথে ভাতা প্রদান কার্যক্রম সম্পন্ন করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

সর্বশেষ

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি