বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
28 C
Dhaka

দেশে শুরু হচ্ছে “রেজার ভ্যালরেন্ট গেমিং কাপ”

টেকভিশন২৪ ডেস্ক: দেশে শুরু হচ্ছে মাসব্যাপী গেমিং প্রতিযোগিতা ‘রেজার ভ্যালরেন্ট কাপ’। দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং প্রযুক্তি পণ্য নির্মাতা কোম্পানি রেজারের যৌথ আয়োজনে বিজয়ীরা পাবে ৫০ হাজার টাকার পুরস্কার।

আয়োজক সূত্র জানায়, প্রতিযোগিতায় অংশগ্রহণে ১২৮টি দল বিনামূল্যে নিবন্ধনের সুযোগ পাবে। প্রতিটি দলে সর্বোচ্চ ৬ জন গেমার থাকতে পারবে। প্রাথমিক বাছাইয়ের নির্বাচিত ৩২টি দল নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার টাকা পুরস্কার।

এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলগুলো যথাক্রমে ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা পাবে।
টুর্নামেন্ট অংশ নিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন ভিত্তিক টুর্নামেন্ট চলবে পুরো সেপ্টেম্বর মাসজুড়ে।

নিবন্ধনসহ প্রতিযোগিতায় অংশগ্রহণে বিস্তারিত জানা যাবে https://www.startech.com.bd ঠিকানায়। প্রতিযোগিতার কমিউনিটি পার্টনার স্টার টেক গেমিং লিজিয়ন।

প্রতিযোগিতা সম্পর্কে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান রাশেদ আলী ভূইয়া বলেন, করোনার কারণে প্রতিযোগিতাটি ভার্চুয়ালি আয়োজিত হচ্ছে। ভার্চুয়ালি হলেও তরুণ গেমারদের অংশগ্রহণে জমজমাট প্রতিযোগিতা হবে বলে আমরা প্রত্যাশা করছি।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি