বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
32 C
Dhaka

দেশের সেরা নিয়োগদাতা নির্বাচিত হলো বিকাশ

spot_img

পরিচালিত ‘ক্যাম্পাস ট্র্যাক সার্ভে ২০২০’ এ অংশ নিয়ে বিকাশ-কে এমপ্লয়ার অব চয়েস’ নির্বাচিত করলো দেশের শীর্ষ ১৬টি বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষ এবং এমবিএ শিক্ষার্থীরা।

টেকভিশন২৪ ডেস্ক: ক্যাম্পাস ট্র্যাক সার্ভে ২০২০-এ ৫৩টি বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে প্রথমবারের মতো সেরা পছন্দের নিয়োগদাতা ‘এমপ্লয়ার অব চয়েস’ নির্বাচিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। একই সাথে বিকাশ টানা দ্বিতীয়বারের মত ‘ড্রিম এমপ্লয়ার’ হিসেবেও নির্বাচিত হয়েছে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসন এই জরিপটি পরিচালনা করেছে। এটি করা হয়েছে তিনটি প্যারামিটার বা মানদণ্ডের উপর ভিত্তি করে: ১) ইন্ডাস্ট্রি প্রেফারেন্স অর্থাৎ চাকুরীপ্রার্থীদের কাছে প্রতিষ্ঠানটি কতোখানি আকাঙ্ক্ষিত ২) প্রতিষ্ঠানের পরিবেশ, বেতন কাঠামো ও ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম এবং ৩) চাকুরীপ্রার্থীদের অনুপ্রাণিত হবার মতো সুযোগ-সুবিধা।

প্রতি বছর ধারাবাহিকভাবে নেয়া বিকাশের কার্যক্রমগুলোর কারণে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিকে এই স্বীকৃতি দিয়েছেন। জরিপে দেখা গেছে, নিয়োগপ্রার্থীরা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে ৫টি বিষয়কে গুরুত্ব দিয়ে থাকেন: ১) প্রতিষ্ঠানের সুনাম, ২) দক্ষতা অর্জনের সুযোগ, ৩) বেতন কাঠামো, ৪) কাজের স্বাধীনতা ও কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ এবং ৫) প্রতিষ্ঠানের সেরা মেধাবী ও দক্ষ কর্মীদের সাথে কাজ করার সুযোগ।

এছাড়া, বিকাশ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি (এমটি) প্রোগ্রাম’ পরিচালনা করে থাকে। জরিপের আওতায় সবগুলো প্রতিষ্ঠানের মধ্যে বিকাশের এমটি প্রোগ্রামই সেরা হিসেবে বিবেচিত হয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠানও আয়োজন করে প্রতিষ্ঠানটি।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

সর্বশেষ

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

মোহাম্মদপুরে ‘টিফিনবক্সের নতুন আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি