বুধবার, জুলাই ১৫, ২০২৬
27.5 C
Dhaka

দেশব্যাপী গ্রামীণফোনের স্মার্টফোন মেলা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সকলের প্রচেষ্টা ও প্রতিশ্রুতির মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ’ এর দিকে। আর এ যাত্রাকে ত্বরাণ্বিত করতে, টেক সার্ভিস লিডার গ্রামীণফোন ও দেশের স্বনামধন্য স্মার্টফোন ব্র্যান্ডগুলো আয়োজন করেছে ‘ঈদ ডিভাইস ফেয়ার @জিপিসি’ শীর্ষক ফোরজি স্মার্টফোন মেলা। দেশজুড়ে আয়োজিত এ মেলা চলবে ৩ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত। জিপি অনলাইন শপ ও দেশের ২৪৩ টি গ্রামীণফোন সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।  

সামনেই ঈদুল আযহা। আসন্ন ঈদের আনন্দকে দ্বিগুণ করতে গ্রামীণফোন এর ক্রেতাদের সুযোগ করে দিচ্ছে সাশ্রয়ী মূল্যে সেরা ডিজিটাল সেবা উপভোগে। এ ছুটিতে ক্রেতারা সেরা ডিজিটাল ডিভাইস ও সেবা ব্যবহার করে সবার সাথে যুক্ত থাকতে পারবেন এবং ইদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেবন।  এ মেলায় অংশগ্রহণ করেছে স্যামসাং, শাওমি, রিয়েলমি, টেকনো, আইটেল সিম্ফনি, ভিভো ও অপো সহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড। মেলায় স্মার্টফোন ব্র্যান্ডগুলো ক্রেতাদের দিচ্ছে আকর্ষণীয় গিফট, সাথে থাকছে নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কেনার ক্ষেত্রে নানা অফার। যেসব ক্রেতা এ স্মার্টফোন মেলা থেকে ফোরজি স্মার্টফোন কিনবেন, গ্রামীণফোনের পক্ষ থেকে তারা পাবেন এক বছরের জন্য ১২ জিবি ফ্রি ইন্টারনেট (প্রতি মাসে ১ জিবি)। পাশাপাশি, ক্রেতারা ফোন কিনলে গ্রামীণফোন ও ডিভাইস পার্টনারদের কাছ থেকে পাবেন আকর্ষণীয় গিফট আইটেম। এছাড়াও, প্রথম একশ ক্রেতা, যারা গুলশান জিপি এক্সপেরিয়েন্স সেন্টার, জিপি হাউজ এবং চট্টগ্রাম এক্সপেরিয়েন্স সেন্টার থেকে ই-সিম এনাবেল হ্যান্ডসেট কিনবেন, তারা পাবেন বিশেষ গিফট হ্যাম্পার।       

গ্রামীফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব আজ জিপিহাউজ এক্সপেরিয়েন্স সেন্টারে এ মেলার উদ্বোধন করেন। এ সময় গ্রামীণফোনের চীফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুল রশিদ, হেড অব প্রোডাক্ট মোহাম্মাদ মাহবুবুল আলম ভূইয়া, হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স এন্ড সার্ভিস মোহাম্মাদ আওলাদ হোসেন এবং স্মার্টফোন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকতারা উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “ আমাদের উচ্ছাস, আনন্দ এবং অনুভূতিগুলো সবার সাথে শেয়ার করতে প্রযুক্তি-নির্ভর কানেক্টিভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষের সবচেয়ে পছন্দের ব্রান্ড হিসাবে আমরা ধারাবাহিভাবে ডিজিটাল কানেক্টিভিটি নিয়ে কাজ করছি। এ লক্ষ্যে দেশের স্বনামধন্য স্মার্টফোন প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা দেশব্যাপী ডিভাইস ফেয়ার আয়োজন করেছি যেখানে গ্রাহকরা সাশ্রয়ীমূল্যে স্মার্টফোন কিনতে পারবেন। আমরা আশা করি আমাদের এই উদ্যোগ ডিজিটালি কানক্টেট বাংলাদেশের সবার মধ্য আরও বেশি  ইদকে আরও রঙিন করে তুলবে।”   

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি