বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
27.9 C
Dhaka

শাওমি বাংলাদেশের বাজারে আনলো প্রথম কাস্টমাইজ স্মার্টফোন

প্রথমবারের মতো অধিক র‌্যাম ভ্যারিয়েন্টের রেডমি নোট১১ (৮জিবি+১২৮জিবি) ফোনটি বাজারে 

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষ গ্লোবাল স্মার্টফোন কোম্পানি শাওমি (রবিবার) দেশের বাজারে প্রথমবারের মতো ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের রেডমি নোট১১ স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে।

নতুন ভ্যারিয়েন্টের অসাধারণ ফিচারসহ ফোনটি দেশের বাজারে নতুন সংযোজন। ডিভাইসটিতে আনা হয়েছে কিছু শক্তিশালী আপগ্রেড, যার মধ্যে রয়েছে- মেমোরি, ক্যামেরা সিস্টেম, চার্জিং স্পিড, ডিসপ্লে এবং এসওসি; যা আগের ফোনের সঙ্গে তুলনা করলে দেখা যাবে, অনেকটা ফ্ল্যাগশিপ লেভেল পারফরম্যান্স দেবে।

ফোনটি সম্পর্কে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “আমরা দেশে প্রথমবারের মতো কাস্টমাইজ গ্লোবাল স্টেট অব দ্য আর্ট স্মার্টফোন আনতে পেরে গর্বিত। ৯০ হার্জের রিফ্রেশ রেটসহ অসাধারণ অ্যামোলেড ডিসপ্লে, অধিক মেমোরি এবং দীর্ঘস্থায়ী ৫০০০ এমএএইচ ব্যাটারির ডিভাইসটিতে পাওয়া যাবে স্মুথ ও আরামদায়ক ভিডিও দেখার অভিজ্ঞতা। রেডমি নোট১১ ৮জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে দেশের তরুণদের একটি পছন্দের ডিভাইস হবে বলে আমরা আশাবাদী।”

স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরে অবিশ্বাস্য পারফরম্যান্স
রেডমি নোট১১ ৮জিবি প্রসেসরে দেয়া হয়েছে ২.৪ গিগাহার্জের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। পাওয়ার সেভিংস ৬ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি দেয়ায় ফোনটি দেবে শক্তিশালী পারফরম্যান্স। দ্রুতগতির কোয়ালকম অ্যাড্রেনো ৬১০ জিপিইউ ডিভাইসটিকে পরবর্তী পর্যায়ের পারফরম্যান্স দেয়ার বিষয়টি নিশ্চিত করবে। এই ৮জিবি ভ্যারিয়েন্টেটি এর নামের মতোই সত্য, ফলে ব্যবহারকারীরা অ্যাপ্লিকেশনগুলো সুইচ করার মাধ্যমে দেবে দুর্দান্ত অভিজ্ঞতা।

অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে স্মুথ স্ক্রলিং
রেডমি নোট১১ ৮জিবি ফোনটিতে দেয়া হয়েছে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডটডিসপ্লে, যাতে রয়েছে এফএইচডিপ্লাস রেজ্যুলেশন, সাধারণ স্ক্রলিং কিংবা গেইম খেলার সময় ডিসপ্লেকে প্রাণবন্ত রাখবে এতে থাকা ৯০ হার্জের রিফ্রেশ রেট। রয়েছে অ্যামোলেডের পথিকৃৎ ফিচার ডিসিআই-পি৩ ওয়াইড কালার গামুট, ডিসপ্লে ভাইব্রান্ট কালার এবং দিনের আলোতেও স্ক্রিনে পরিষ্কার দেখার ব্যবস্থা। ফোনটির উপরে ও নিচের দিকে দেয়া হয়েছে দুটি সুপার লাইনার স্টেরিও স্পিকার, যা আপনাকে দেবে অসাধারণ অডিও এবং ভিডিও দেখার অভিজ্ঞতা।

কোয়াড ক্যামেরায় সতেজ ছবি
ফোনটিতে দেয়া হয়েছে এআই কোয়াড ক্যামেরা, যার প্রাথমিক ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা হাই রেজ্যুলেশন ক্যামেরা দেবে ডিটেইলসহ মূল্যবান মুহূর্তগুলো ধরে রাখার সুবিধা। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। রেডমি নোট১১ ৮জিবি ডিভাইসটি ব্যবহারকারীদের স্বাভাবিক নৈপুণ্যে চিত্তাকর্ষক সব ছবি তুলতে দেবে। ডিভাইসটিতে রয়েছে অ্যারে স্টাইলিশ সব ফিচার, রয়েছে নাইট মোড ২.০, ক্যালিডোস্কোপ এবং ভ্লগ মোড, যা আপনার নেয়া ছবিগুলোকে করে তুলবে আরও অসাধারণ। ফোনটির সামনে থাকা ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা নিতে দেবে পরিষ্কার ছবি। শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং

ফোনটিতে সারা দিন স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে দেয়া হয়েছে ৫০০০ এমএএইচের বিশাল ব্যাটারি। আছে ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং এবং বক্সে থাকা ৩৩ ওয়াটের চার্জারে মাত্র এক ঘণ্টায় করা যাবে সম্পূর্ণ চার্জ। এর বিশাল ব্যাটারি আপনাকে খুব সহজেই সারা দিনের পাওয়ার ব্যাকআপ দেবে।

কবে পাওয়া যাবে, দাম কত
রেডমি নোট১১ ৮জিবি ফোনটি পাওয়া যাবে গ্রাফাইট গ্রে, টোয়াইলাইট ব্লু এবং স্টার ব্লুর আকর্ষণীয় রঙে। ০৪ জুলাই (সোমবার) ২০২২ থেকে ফোনটি পাওয়া যাবে দেশের শাওমির সব অথরাইজড স্টোরে। ফোনটির ৮+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি