মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
34.6 C
Dhaka

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করবে যুক্তরাজ্য; বেসিস পরিদর্শন কালে ব্রিটিশ হাই কমিশনার

টেকভিশন২৪ ডেস্ক : তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করবে যুক্তরাজ্য। বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর কার্যনির্বাহী কমিটির সাথে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এই আগ্রহের কথা জানান।

বেসিস কার্যালয়ে আয়োজিত বৈঠকে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, আমরা তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে দক্ষ জনবল তৈরি এবং বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ম্যাচমেকিং সেশন আয়োজনে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। বাংলাদেশ ও যুক্তরাজ্যের তথ্যপ্রযুক্তি খাতের মধ্যে সংযোগ ঘটাতে তিনি উভয় দেশে রোডশো আয়োজনে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখার জন্য যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশীদের আগ্রহী করে তোলার বিষয়েও কাজ করতে আগ্রহী তিনি।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, চলতি বছরের ১ জানুয়ারিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্যপ্রযুক্তিকে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করেছেন। সেই ঘোষণার সাথে তাল মিলিয়ে বেসিস ইতিমধ্যেই তথ্যপ্রযুক্তি খাতের পাঁচটি লক্ষ্যমাত্রা – মানবসম্পদ উন্নয়ন, স্টার্টআপ ইকোসিস্টেম, স্থানীয় বাজার উন্নয়ন, রফতানি আয় ৫ বিলিয়ন ডলারে উন্নীতকরণ এবং ইন্ডাস্ট্রি প্রমোশনের কাজ শুরু করেছে।

বেসিস সভাপতি আরও বলেন, চলতি বছর আমাদের খাতের বার্ষিক ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘বেসিস সফটএক্সপো ২০২২’ সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। সেখানে যুক্তরাজ্যের উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করতে পারবেন এবং সেমিনার, বিটুবি ম্যাচমেকিং সেশন, টেক টকসহ অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনের হেড অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট (ভারপ্রাপ্ত) খালিদ গফফার, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অফিসার আবির বড়ুয়া, বেসিসের সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, সহ-সভাপতি (অর্থ) ফাহিম আহমেদ, পরিচালক হাবিবুল্লাহ নেয়ামুল করিম, একেএম আহমেদ ইসলাম বাবু, সৈয়দ মোহাম্মদ কামাল, তানভীর হোসেন খান, রাশাদ কবির প্রমুখ।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

সর্বশেষ

আর্থিক অপরাধ প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের সাথে বিকাশের ধারাবাহিক মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন জুয়া, হুন্ডি এবং মানি লন্ডারিংয়ের মতো...

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সিএসই রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ডেটা রিওয়ার্ড’...

যুক্তরাষ্ট্রে যাচ্ছে ওয়ালটনের পিসিবিএ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উচ্চ প্রযুক্তিসম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ...

১২তম ডিজিটাল সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি