রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
30 C
Dhaka

স্যামসাং পণ্যের জাতীয় পরিবেশক বাটারফ্লাই গ্রুপ

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং -এর সকল পণ্যের জাতীয় পরিবেশক হিসেবে কাজ করবে বাটারফ্লাই গ্রুপ। সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত বাটারফ্লাই শো-রুমে আয়োজিত এক পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। ফলে, ক্রেতারা এখন বাংলাদেশের সকল বাটারফ্লাই শো-রুম থেকে স্যামসাং টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার কন্ডিশনার, মোবাইল ও ট্যাবলেট ক্রয় করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হোয়ানসাং উ, ও বাটারফ্লাই গ্রুপের সিইও ও এমডি মুস্তাফিজুর রহমান সাজিদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হোয়ানসাং উ বলেন, “বাটারফ্লাই গ্রুপের সাথে এ চুক্তির ফলে বাংলাদেশের ক্রেতারা স্যামসাংয়ের পণ্যগুলো আরো সহজে কিনতে পারবেন। এখন থেকে ক্রেতারা দেশজুড়ে থাকা বাটারফ্লাইয়ের শোরুমে গিয়ে কিংবা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও পছন্দসই স্যামসাংয়ের পণ্য ক্রয় করতে পারবেন। আমরা আমাদের বিদ্যমান এবং সম্ভাব্য ক্রেতাদের সুবিধার জন্য আমাদের বিস্তৃত পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে সচেষ্ট রয়েছি, যাতে তারা আমাদের অত্যাধুনিক প্রযুক্তির পণ্যগুলোর অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হয়।”

এ বিষয়ে বাটারফ্লাই গ্রুপের সিইও ও এমডি মুস্তাফিজুর রহমান সাজিদ বলেন, “এ অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদেও ক্রেতাদের জন্য বিস্তৃত পরিসরের পণ্য থেকে তাদের পছন্দের পণ্যটি বাছাই করার সুবিধা নিয়ে এসেছি। একইসঙ্গে ক্রেতাদের উন্নতমানের কেনাকাটার বিষয়টি নিশ্চিত করতেও আমরা সচেষ্ট রয়েছি। ক্রেতারা এখন আমাদেও স্টোরগুলো থেকে তাদের পছন্দের স্যামসাং পণ্য কিনতে পারবেন অথবা তারা চাইলে বাসায় বসে অনলাইনেও স্যামসাংয়ের পণ্য কিনতে পারবেন।”

Photo_Butterfly Group is now the National Distributor of Samsung
বাম পাশ থেকেঃ শাহজাহান মজুমদার (চিফ ফিন্যান্সিয়াল অফিসার, বাটারফ্লাই গ্রুপ) মাসুমা রশিদ (চেয়ারম্যান, বাটারফ্লাই গ্রুপ), হোয়ানসাং উ (কান্ট্রি ম্যানেজার, স্যামসাং বাংলাদেশ), মুস্তাফিজুর রহমান সাজিদ (সিইও, বাটারফ্লাই গ্রুপ), মাহবুব উর রহমান সজিব (ডিরেক্টর, অপারেশন, বাটারফ্লাই গ্রুপ), মাহবুবুল হক সুফিয়ানি (ডিরেক্টর, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বাটারফ্লাই গ্রুপ)

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি