মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
27.4 C
Dhaka

আইএসপিএবি’র ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সারা দেশে ইন্টারনেট সেবা ছড়িয়ে দেয়ার লক্ষে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ১৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

০৪ ফেব্রুয়ারী ২০২১, বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় রাজধানীর গুলশানস্থ ইমান্যুয়েলস ব্যাংকুইট হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০১৯ সালের বার্ষিক কার্যক্রম ও আর্থিক বিবরণী পেশ করার পাশাপাশি আগামী বছরের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এবারের এজিএম হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়।

আইএসপিএবি এর সভাপতি মো. আমিনুল হাকিমের সভাপতিত্বে সভায় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি আহম্মদ জুনায়েদ, সেক্রেটারী জেনারেল মো. ইমদাদুল হক, সহ সেক্রেটারী জেনারেল মঈন উদ্দিন আহমেদ, সহ সেক্রেটারী জেনারেল-২ মো. আসাদুজ্জামান সুজন, কোষাধক্ষ্য সারোয়ার আলম সিকদার, পরিচালক মো: কামাল হোসেন, পরিচালক মো: আনোয়ারুল আজিম, পরিচালক মো: নাজমুল করিম ভূইয়া, পরিচালক নাছির উদ্দিন, পরিচালক রাইসুল ইসলাম তুহিন সহ এসোসিয়েশনের সাধারণ ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

২০১৯ সালের আইএসপিএবি এর প্রতিষ্ঠাতা সভাপতি আক্তারুজ্জামান মঞ্জু ও সাবেক এক্সিকিউটিভ ডাইরেক্টর ক্যাপ্টেন জাবেদ কায়সার মৃত্যুবরণ করেন।

আলোচ্যসূচি অনুসারে ১৬তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী সভায় উপস্থাপন করেন আইএসপিএবি এর সভাপতি। কন্ঠভোটে কার্যবিবরণী অনুমোদন করেন উপস্থিত সদস্যরা। সভাপতির সস্মতিক্রমে সেক্রেটারী জেনারেল মো. ইমদাদুল হক, ২০১৯ সালের কর্মকান্ডের বিবরণী এবং কোষাধ্যক্ষ মো. সারোয়ার আলম সিকদার ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন। ২০১৯ সালের কার্যক্রম, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আগামী অর্থ বছরের জন্য এসোসিয়েশনের বাজেটের উপর সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত প্রদান করেন। সভায় বিস্তারিত আলোচনা ও মতামতের আলোকে ২০১৯ সালের কার্যক্রম, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আগামী বছরের জন্য এসোসিয়েশনের বাজেট অনুমোদিত হয়।

সেক্রেটারী জেনারেল বলেন, করোনা কালীন সময়ে দেশের একমাত্র চালিকাশক্তি ছিল আইএপিএবি এর সদস্য কোম্পানীগুলো, ইন্টারনেট সেবা এখন মানুষের মৌলিক অধিকার, সফ্টওয়ার ও হার্ডওয়ার শিল্পের বিকাশের মূলে রয়েছে ইন্টারনেট সেবা, বর্তমান প্রেক্ষাপটে মরণব্যাধি করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমনে আজ পৃথিবী, দেশ ও জাতির মহামারীর ক্রান্তিকালে দেশের অর্থনীতি সচল রাখতে ISP Industry (ইন্টারনেট সেবা) এক অনন্য ভূমিকা পালন করছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি