টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে আজ ১৫ মে (বুধবার) থেকে ঢাকার বিরুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত মিডিয়া বাজ এর পঞ্চম আসর “জেএমসি মিডিয়া বাজ স্প্রিং ২০২৪”। চলবে আগামী ১৬ মে, ২০২৪ তারিখ পর্যন্ত। বিশেষ এই আয়োজনটিতে সারা দেশ থেকে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল কাজ ও নির্মাণসমূহ প্রদর্শনের মাধ্যমে নিজেদের মধ্যে লুকিয়ে থাকা অসম্ভব মেধা ও সৃজনশীলতাকে অনন্য মাত্রায় নিয়ে যেতে পারবে বলে আশা করা হচ্ছে। এবারের মিডিয় বাজ- স্প্রিং ২০২৪ এর মূল প্রতিপাদ্য হিসেবে থাকছে ‘কন্টেন্ট ক্রিয়েশন ফর সোশ্যাল মিডিয়া’। যেখানে মূল আকর্ষণ হিসেবে থাকছে দুটি কম্পিটিশন, যথাক্রমে ‘ন্যাশনাল ফটোগ্রাফি কন্টেস্ট এবং ন্যাশনাল ১০০ সেকেন্ড কন্টেন্ট ক্রিয়েশন কম্পিটিশন’, ফটোগ্রাফি কম্পিটিশনটির জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে গ্রীষ্মের বাংলাদেশ (Summer in Bangladesh)। এছাড়াও, ১০০ সেকেন্ড কন্টেন্ট ক্রিয়েশন কম্পিটিশনের বিষয়বস্তু হলো- বাংলাদেশের শিশুশ্রম (Child Labour in Bangladesh)। ইতোমধ্যেই সারা দেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের সৃজনশীল কাজ সমূহ জমা দিয়ে নিজেদের প্রতিভাকে উপস্থাপন করেছে। মিডিয়া বাজের পঞ্চম আসরের মূল বিষয়বস্তু “কন্টেন্ট ক্রিয়েশন” হওয়ার সুবাদে ইতোমধ্যেই এই আসরের এডুকেশনাল পার্টনার হিসেবে বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ আইটি বাংলাদেশ’-যুক্ত হয়েছে এবং তারা শিক্ষার্থীদের সৃজনশীল মেধাবিকাশের ক্ষেত্রে আমাদের সাথে একতাবদ্ধ হয়ে কার্যক্রম পরিচালনা করে যাবে। দুইদিনব্যাপী চলমান এই আয়োজনের আজ প্রথম দিন জমকালো উদ্বাধনীর মধ্য দিয়ে মিডিয়া বাজ তার পঞ্চম আসর যাত্রা শুরু করে। দিনের শুরুতেই সকাল ৯:৩০ মিনিটে ‘ন্যাশনাল ফটোগ্রাফি কনটেস্ট’ এর ছবি প্রদর্শন করা হয়। এরপর বেলা ১১ টায় ফটোগ্রাফ ও সংশ্লিষ্ট বিষয়বস্তু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পর দুপুর ১২ টায় ছবি স্ক্রিনিং ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর, দুপুর ২-৪ পর্যন্ত বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাদমান সাকিবের তত্ত্বাবধানে আয়োজিত হয় বিশেষ এক কর্মশালা। যার বিষয়বস্তু ছিল-‘সোশাল সাইকোলজি: ইনফ্লুয়েন্সিং ম্যাস মাইন্ডসেট’। উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ফটোগ্রাফি কনটেস্টের সম্মানিত দুজন বিচারক বিখ্যাত ফটোগ্রাফার জনাব হাদী উদ্দিন ও বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ এবং ফটোগ্রাফার ডক্টর শরিফুল ইসলাম ইমশিয়াত। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিঝহাণ অনুষদের ডীন অধ্যাপক ড. লিজা শারমিন ও সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত মিডিয়া বাজ- এর পঞ্চম আসর “জেএমসি মিডিয়া বাজ- স্প্রিং ২০২৪” এর উদ্বোবধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিঝহাণ অনুষদের ডীন অধ্যাপক ড. লিজা শারমিন, বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাদমান সাকিবের ও সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীগণ।
Less than 1 min.Read
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শুরু জেএমসি মিডিয়া বাজের পঞ্চম আসর
এই সপ্তাহের জনপ্রিয়
অটোমোবাইল
জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?
অটোমোবাইল প্রতিবেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...
অন্যান্য
পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল
টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...
কম্পিউটেক
এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে
টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...
ইভেন্ট
ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...
মোবাইল
বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন
টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...
সর্বশেষ
কম্পিউটেক
এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে
টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...
ক্যাম্পাস টেক
৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর
টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...
অন্যান্য
পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল
টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...
ই-গভর্নেন্স
তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম
টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
ক্যাম্পাস টেক
বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি
টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...
ইভেন্ট
এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী
টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...
জনপ্রিয় ক্যাটাগরি

