মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
26 C
Dhaka

ড্যাফোডিল কম্পিউটার্সের নতুন জিএম জাফর এ. পাটোয়ারী

টেকভিশন২৪ ডেস্ক: মহাব্যবস্থাপক হিসেবে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের (ডিসিএল) দায়িত্ব গ্রহণ করেছেন জাফর আহমেদ পাটোয়ারী।

তিনি ১৯৯৯ সালে একজন শিক্ষানবীশ কর্মী হিসেবে ড্যাফোডিল পরিবারের সঙ্গে যুক্ত হয়েছিলেন। একজন শিক্ষানবীশ কর্মী থেকে ক্রমান্বয়ে নিজের মেধা, দক্ষতা ও যোগ্যাতার উন্নয়ন ঘটিয়ে ব্যবস্থাপক, সহকারি মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক এবং শেষে মহাব্যবস্থাপক পদে উন্নীত হওয়ার মধ্য দিয়ে তিনি অনন্য নজির স্থাপন করেছেন।

তৃনমূল থেকে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে শীর্ষপদে অধিষ্ঠিত হওয়ার একটি বাস্তব উদাহরণ জাফর আহমেদ পাটোয়ারী। তিনি দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপুর্ন সভা, সেমিনার, আন্তর্জাতিক মেলায় ড্যাফোডিল কম্পিউটার লি: এর প্রতিনিধিত্ব করেন। তিনি কর্মজীবনে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ভারত, তাইওয়ান, মধ্যপ্রাচ্য, চীন, মালোয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড ব্যবসায়িক কাজে ড্যাফোডিল কম্পিউটার্স লি: এর পক্ষে নেতৃত্ব দেন। দীর্ঘ ২ যুগে তিনি তথ্যপ্রযুক্তি শিল্পে বিভিন্ন গুরুত্বপুর্ন পদে দক্ষ জনশক্তি তৈরি করেছেন, যারা এখন স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম।

একজন মহাব্যবস্থাপক হিসেবেও তিনি আগামী দিনগুলোতে সফলতার পরিচয় দেবেন এবং তাঁর হাত ধরে নতুন নেতৃত্ব উঠে আসবে, এমনটাই আশা করছে ড্যাফোডিল পরিবার।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশের টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়ে...

ব্র্যাক ইউনিভার্সিটি ও এফআইসিএসি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস...

এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির সাত দফা

টেকভিশন২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি...

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি