শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
31.4 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ৩ মেগাওয়াট সৌর বিদ্যুৎ স্থাপন ও পরিচালনায় প্যাসিফিক সোলার

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাস্তবায়নাধীন বিভিন্ন ভবনের ছাদে ৩ মেগাওয়াট সৌর বিদ্যুৎ স্থাপন ও পরিচালনার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্যাসিফিক সোলার রিনিউয়েবল এনার্জি লিমিটেডের সাথে আজ ০৮ জুলাই, ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে । ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. নাদির বিন আলী এবং প্যাসিফিক সোলার রিনিউয়েবল এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইব্রাহিম লোদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার, একাডেমীক এফেয়ারর্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এম শামসুল আলম , পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মেজর মোঃ আরমান আলী ভ‚ইয়া (অবঃ), ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ শহীদ উল্ল্যাহ,  পরিকল্পনা ও উন্নয়ন যুগ্ম পরিালক  মোঃ নাজিম উদ্দিন সরকার এবং প্যাসিফিক সোলার রিনিউয়েবল এনার্জি লিমিটেডের পরিচালক (টেকনিক্যাল) মোঃ ইরফানুল হক সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের লক্ষ্য হল ডিআইউ ক্যাম্পাসের অভ্যন্তরে ডিআইউ রুফটপ সোলার প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা। এপ্রকল্পের নির্দিষ্ট উদ্দেশ্য হল: দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখার জন্য পরিচ্ছন্ন ও টেকসই শক্তি উৎপাদন করা, দেশের জলবায়ু পরিকল্পনা সমৃদ্ধির জন্য, ৮ম পঞ্চবার্ষিক জাতীয় পরিকল্পনায় অবদান রাখা। কার্বন নির্গমন কমাতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করতে, ঙঢ়ঊী মডেলে সোলার রুফটপ প্রকল্পে বিনিয়োাগের জন্য বিদেশী/স্থানীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং ঝজঊউঅ-এর নেট মিটারিং গাইডলাইন ২০১৮-এর অধীনে সফলভাবে প্রকল্পটি বাস্তবায়নের জন্য ঊচঈ-কে নিযুক্ত করা।

এই সমঝোতা স্মারক এবং সমস্ত কার্যক্রম সময়ে সময়ে উভয় পক্ষ যৌথভাবে পর্যালোচনা করবে। এই সমঝোতা স্মারক ০১ জুলাই ২০২৩ থেকে ৩০ জুন ২০৪৮ পর্যন্ত বা উভয় পক্ষ যৌথভাবে চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এই সমঝোতা স্মারক স্পষ্টভাবে উল্লেখ করে এবং উভয় পক্ষের অনুমোদিত ব্যক্তিদের দ্বারা স্বাক্ষরিত একটি সম্পূরক সমঝোতা স্মারক ব্যতীত এই সমঝোতা স্মারক সংশোধন বা পরিবর্তন করা হবে না। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের পর চার মাসের মধ্যে, প্যাসিফিক সোলার/এর কনসোর্টিয়াম ঝজঊউঅ-এর নেট-মিটারিং নির্দেশিকা অনুসারে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে স্বাক্ষর করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি