মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
27 C
Dhaka

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন রবি’র সিইও

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আজিয়াটা গ্রুপ বারহাদের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ সিইও, দাতো’ ইজ্জাদ্দিন ইদ্রিস ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের সফল বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছেন ।

আজ রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম আজিয়াটা গ্রুপ সিইও’র পক্ষ থেকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে তার আগারগাঁও এর আইসিটি টাওয়ারস্থ কার্যালয়ে অভিনন্দনপত্র টি হস্তান্তর করেন। অভিনন্দন পত্রে আজিয়াটা গ্রুপ সিইও ইজ্জাদ্দিন আইসিটি প্রতিমন্ত্রীকে তার তরুণ এবং উদ্যমী নেতৃত্বের জন্য প্রশংসা করেন। এছাড়া তিনি আইসিটি বিভাগের অধীন এটুআই-প্রকল্পের সহযোগিতায় ন্যাশনাল ইনফরমেশন সেন্টার, ৩৩৩ স্থাপন এবং বিডিঅ্যাপসকে ন্যাশনাল অ্যাপস্টোর হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য আইসিটি প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

দেশজুড়ে হাই-টেক পার্ক স্থাপন, স্টার্ট আপ-ভিত্তিক বিভিন্ন উদ্যোগ তৈরিতে স্টার্ট আপ বাংলাদেশের অবদান, সহজ ডিজিটাল সল্যুশনের মাধমে করোনা মহামারী মোকাবেলা, বিশ্বব্যাপী আইসিটি খাতের জন্য শীর্ষস্থানীয় আউটসোর্সিংয়ের গন্তব্য হিসেবে বাংলাদেশকে তুলে ধরা, ই-কমার্স খাতের সম্প্রসারণ এবং শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে দেশজুড়ে শিক্ষার্থীদের আইসিটির সাথে যুক্ত করার জন্য আইসিটি প্রতিমন্ত্রীর প্রচেষ্টার প্রশংসা করেন তিনি ।প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ সিইও, বাংলাদেশের আইটি খাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজিয়াটা গ্রুপকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের পাশাপাশি একই বছর ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের সফল বাস্তবায়ন করতে পারায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন । প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য রবিকে ধন্যবাদ জানান ।

উল্লেখ্য, রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর।

দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে।

রবি আজিয়াটা লিমিটেড একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি