রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
18 C
Dhaka

টেলিগ্রামের ফিচার এবার হোয়াটসঅ্যাপে, গ্রুপে দেখা যাবে না ফোন নম্বর

টেকভিশন২৪ ডেস্ক:  গ্রুপ ব্যবহারকারীদের জন্য খুব শীঘ্রই একটি নতুন আপডেট রোলআউট করতে চলেছে মেটার মালিকানাধীন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এর সুবাদে আগামী দিনে গ্রুপ চ্যাট লিস্টে সদস্যদের ফোন নম্বরের পরিবর্তে কেবল ইউজারনেম দেখা যাবে। অর্থাৎ, নতুন আপডেটটি রোলআউট হওয়ার পর হোয়াটসঅ্যাপ গ্রুপে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে মেসেজ পেলে চ্যাট লিস্টে ফোন নম্বরের পরিবর্তে কেবল ইউজারের নাম দেখতে পাবেন ব্যবহারকারীরা। এই একই ধরনের ফিচার রয়েছে টেলিগ্রাম অ্যাপেও।

উল্লেখ্য যে, গত বছরের ডিসেম্বরে হোয়াটসঅ্যাপ একটি ফিচার চালু করেছিল, যার দৌলতে গ্রুপ চ্যাট উইন্ডোতে সদস্যদের ফোন নম্বরের পাশাপাশি তাদের পুশ নেমও দেখা যেতো। এর ফলে অজানা কোনো ফোন নম্বর থেকে মেসেজ এলে সেটি আদতে কে করেছে, তা অতি অনায়াসে জেনে ফেলতে পারতেন ইউজাররা। সেক্ষেত্রে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, এবার গ্রুপ চ্যাট লিস্টেও এই ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ, যাতে ব্যবহারকারীরা খুব সহজেই জানতে পারেন যে, তারা গ্রুপ চ্যাটে কার কাছ থেকে মেসেজ পেয়েছেন।

নতুন আপডেটটির সৌজন্যে ফোন নম্বর সেভ না করা থাকলেও কোনো অজানা কন্ট্যাক্ট থেকে মেসেজ পেলে প্রেরকের পরিচয় অতি অনায়াসে জেনে ফেলা যাবে। এর ফলে যে সকল গ্রুপে অধিক সংখ্যক মেম্বার রয়েছে, সেই সমস্ত গ্রুপের সদস্যরা ব্যাপকভাবে উপকৃত হবেন। কেননা অনেক অংশগ্রহণকারী থাকলে সকলের ফোন নম্বর কোনোমতেই সেভ করা সম্ভব হয় না; এদিকে অজানা নম্বর থেকে মেসেজ আসলে সেটি কে করেছে, তা বুঝতেও ইউজারদেরকে বেশ অসুবিধার মুখোমুখি হতে হয়। তবে নয়া আপডেটটি রোলআউট হলে এই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে বলেই আশা করা যায়।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

নির্বাচনে এআইয়ের অপব্যবহার

আরিফ মঈনুদ্দীন:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন আমাদের...

সর্বশেষ

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

ডিজিটাল ডিভাইস এক্সপোর তৃতীয় দিনে উপচে পড়া ভিড় 

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি