Monday, October 12, 2026
33.3 C
Dhaka

রমজানে সহানুভতি ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার জন্য টিকটক এর ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক বাংলাদেশে তাদের রমজান ক্যাম্পেইন #StitchKindness চালুর ঘোষণা দিয়েছে। যা মানুষের মধ্যে পবিত্র রমজান মাসের চেতনা, উদারতা, সহনশীলতা, সংহতি ও মূল্যবোধ জাগ্রত করবে। পাঁচটি ইন-অ্যাপ হ্যাশট্যাগ দিয়ে এই ক্যাম্পেইনের অফিসিয়াল অ্যাড ফিল্ম লঞ্চসহ বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে অর্থপূর্ণ, বৈচিত্র্যময় এবং নির্ভরযোগ্য কন্টেন্টের সাহায্যে পুরো রমজান মাস জুড়ে কমিউনিটির মানুষের সঙ্গে যুক্ত থাকবে টিকটক।

অর্থপূর্ণ বিষয়বস্তু তৈরি করার ক্ষেত্রে সবসময় চ্যাম্পিয়ন টিকটক। এ জন্য ব্যবহারকারীদের #StitchKindness এবং #MaheRamadan হ্যাশট্যাগগুলো ব্যবহার করে কনটেন্ট তৈরির মাধ্যমে তাদের চারপাশে ভালো এবং দানশীল কাজের সঙ্গে পরিচিত করা এবং একটি চেইন অব কাইন্ডনেস তৈরি করতে উত্সাহিত করা হবে এই ক্যাম্পেইনের মাধ্যমে৷

প্ল্যাটফর্মের স্টিচ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের অন্য ব্যবহারকারীর ভিডিও থেকে কোনো দৃশ্য তাদের নিজের ভিডিওতে যুক্ত করতে দেবে। এ ছাড়া একটি চেইন অব কমান্ডের মাধ্যমে আড়ালে থাকা হিরোদের সামনে আনতেও কাজ করবে। তাদের অনুপ্রেরণা জোগাবে। এই পবিত্র মাসে ব্যবহারকারীদের একত্রিত করতে আরও কিছু প্রচেষ্টা থাকবে টিকটকের, যেমন- তারা কীভাবে এই মাসে নিজেদের আত্মশুদ্ধির জন্য প্রস্তুত হচ্ছেন বা নতুন কী রেসিপি তৈরি করছেন অথবা যেকোনো ধরনের হেলথ টিপস সম্পর্কে কনটেন্ট তৈরি ও তা অন্যদের সঙ্গে শেয়ার করতে উদ্বুদ্ধ করবে।

ভোজন রসিক ব্যক্তি যারা নিত্য নতুন রান্নার মাধ্যমে তাদের খাবার টেবিলকে সাজাতে পছন্দ করেন, তাদের  জন্য #RamadanRecipe হ্যাসট্যাগটি এসেছে। আবার যারা স্বাস্থ্যসচেতন, তারা বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত টিপস, কীভাবে পবিত্র এই মাসে নিজেকে সুস্থ্য রাখা যায় সে সম্পর্কিত কনটেন্ট বানাতে এবং ব্যবহার করতে পারবেন #RojarDin হ্যাসট্যাগটি দিয়ে। ক্যাম্পেইনটি শেষ হবে ঈদ উদযাপনের মধ্য দিয়ে, যেখানে ব্যবহারকারীরা #KhushirEid হ্যাশট্যাগ ব্যবহার করে ঈদে তাদের প্রিয় মুহূর্তগুলো শেয়ার করতে পারবেন।

টিকটক এই হ্যাশট্যাগগুলোর জন্য আকর্ষণীয় ইন-অ্যাপ ইফেক্ট এবং ফিল্টারও চালু করবে যা ব্যবহারকারীরা এই মাসে কনটেন্ট তৈরি করতে ব্যবহার করতে পারবেন। রমজান সর্বদাই আত্মশুদ্ধি, উদযাপন এবং জমায়েতের মাস, সে ব্যক্তিগত হোক বা ভার্চুয়াল। পবিত্র এই মাসে টিকটকের লক্ষ্য হলো পুরো বিশ্বের টিকটক কমিউনিটিকে একসাথে নিয়ে উদযাপন করা। কমিউনিটির সবার জন্য খুশি ও আনন্দ বয়ে নিয়ে আসা এবং তাদ্বের সৃজনশীলতাকে অনুপ্রাণিত করা।

আরো জানতে : www.tiktok.com

আরো পড়ুন : গেমিং স্মার্টফোনের দাম মাত্র ১৬,৪৯৯ টাকা

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল...

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি