বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
31 C
Dhaka

গেমিং স্মার্টফোনের দাম মাত্র ১৬,৪৯৯ টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ব্যবহারকারীদের সবচেয়ে উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা প্রদানে নিরলস কাজ করে যাচ্ছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ৩ এপ্রিল রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এক অনলাইন লঞ্চিং ইভেন্টের মাধ্যমে রিয়েলমি নারজো ৫০ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। ফোনটি মাত্র ১৬,৪৯৯ টাকায় ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রম ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

বিস্তারিত জানতে ক্লিকঃ https://www.realme.com/bd/realme-narzo-50

যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য নারজো ৫০ রিয়েলমি’র নারজো সিরিজের সর্বশেষ ফোন। এই দামে এটি বাজারের একমাত্র ফোন যাতে রয়েছে হেলিও জি৯৬ প্রসেসর ও ১২০ হার্টজ ফুল এইচডি প্লাস ডিসপ্লে। বর্তমান তরুণেরা সাধারণত এমন একটি ডিভাইস চান যা তাদের জীবনধারার সাথে সামঞ্জস্যপূর্ণ।  ঝামেলাহীন এবং সবচেয়ে অসাধারণ গেমিং অভিজ্ঞতা প্রদানে নারজো ৫০-তে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত সুবিশাল ৬.৬ ইঞ্চির এফএইচডি+ স্ক্রিন। এই বাজেটের ফোনে এটি সর্বোচ্চ রিফ্রেশ রেট।

ফোনটিতে ৫,০০০ এমএএইচ বিশাল ব্যাটারিও রয়েছে, যা ঘণ্টাব্যাপী নিরবচ্ছিন্ন ব্যবহার এবং গেমিং নিশ্চিত করবে। ফোনের চার্জ শেষ হয়ে গেলে এর ৩৩ ওয়াটের ডার্ট চার্জারের সাহায্যে ব্যবহারকারীরা মাত্র ৭০ মিনিটে ফোনটিকে ০ থেকে ১০০% পর্যন্ত চার্জ করতে পারবেন। ফোনটির ব্যাটারি ব্যাকআপ সত্যিই অসাধারণ।

ব্যবহারকারীরা যাতে নিখুঁত ছবি তুলতে পারেন সেজন্য রিয়েলমি নারজো ৫০ তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেটআপ। ঝকঝকে ও উজ্জ্বল ছবির জন্য ৫০ মেগাপিক্সেলের (এফ/১.৮) মেইন ক্যামেরায় বিশাল অ্যাপারচার এবং দূর থেকে পরিষ্কার ছবি তুলতে ৪এক্স ম্যাক্স ডিজিটাল জুম রয়েছে।

কেভলার স্পিড টেক্সচার ডিজাইনের নারজো ৫০ দেখতে খুবই চমৎকার। এই ডিজাইনের টেক্সচার রেসিং কারের টেক্সচারের মতো, যা শক্তিশালী পারফরম্যান্সের অনুভূতি দেয়। ফোনটির ডিজাইন তরুণদের জন্য দারুণ ও ট্রেন্ডি।

ডায়নামিক র‍্যাম এক্সপানশান প্রযুক্তি যুক্ত নারজো ৫০ ফোনটি  ৪/৬৪ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। স্পিড ব্লু এবং স্পিড ব্ল্যাক এই দারুণ দুটি রঙে মাত্র ১৬,৪৯৯ টাকায়  গ্রাহকেরা রিয়েলমি নারজো ৫০ কিনতে পারবেন।

এই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে- https://www.realme.com/bd/realme-narzo-50

এক ফোনে অসংখ্য আকর্ষণীয় ফিচারযুক্ত রিয়েলমি নারজো ৫০ এই মুহূর্তে বাজারের সবচেয়ে স্টাইলিশ গেমিং স্মার্টফোন।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

সর্বশেষ

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি