সোমবার, জুলাই ২৭, ২০২৬
28.3 C
Dhaka

জনপ্রিয় মিনি বাইকের আপডেট আনছে হোন্ডা

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় বাইক সংস্থা হোন্ডা। সংস্থার জনপ্রিয় মিনি বাইক ড্যাক্স ১২৫। সম্প্রতি এটির আপডেটেড ভার্সন লঞ্চ হয়েছে বাজারে। বাইকটাই আয়তন ছোট হলেও পারফরম্যান্স দুর্দান্ত। বাইকের রঙে পুরো কালো পেইন্ট স্কিম যোগ করেছে কোম্পানি। সিট থেকে ফুয়েল ট্যাংক সবটাতেই রয়েছে জমকালো লুক।

বাইকটি আয়তনে ছোট হলেও এতে ফিচার্স রয়েছে প্রিমিয়াম বাইকের মতো। চেহারায় সবচেয়ে বড় আকর্ষণগুলো হলো-সিট, ফুয়েল ট্যাংক এবং এক্সহস্ট পাইপ। বাইকের চাকাও রয়েছে আয়তনে ছোট, ১২ ইঞ্চি। স্বল্প দূরত্বে নিত্য যাতায়াতের জন্য অনেকের কাছেই বাইকটি বেশ জনপ্রিয়, কারণ দারুণ মাইলেজ দিয়ে থাকে হোন্ডা ড্যাক্স।

এই বাইকে দেওয়া হয়েছে ১২৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৯.৫ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৪ স্পিড গিয়ারবক্স, বাইকের মাইলেজ ৫৫ থেকে ৬০ কিলোমিটার প্রতি লিটার। আর সর্বোচ্চ গতি ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাইকে উন্নত ব্রেকিংয়ের জন্য ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেমও রয়েছে।

হোন্ডা ড্যাক্সের ফুয়েল ক্যাপাসিটি ৩.৮ লিটার। বাইকের ওজন মাত্র ১০৭ কেজি। সিটের উচ্চতা ৭৭৫ মিলিমিটার, যা অনেক স্কুটির থেকেও কম। হোন্ডা ড্যাক্সে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল রয়েছে। টেকোমিটার, ট্রিপমিটার, স্পিডোমিটার সব ডিজিটাল।

এতে টার্ন সিগন্যাল ল্যাম্প, টেল লাইট এবং হেড লাইট রয়েছে এলইডি। এলসিডি স্ক্রিন ছাড়াও এতে দেওয়া হয়েছে ইউএসবি সি চার্জিং সকেট। আন্তর্জাতিক বাজারে হোন্ডা ড্যাক্সের দাম ৩ হাজার ৭৯৯ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ লাখ ৬৭ হাজার টাকার সমান।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি