শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.8 C
Dhaka

ছাড়ে কিনুন স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ও গ্যালাক্সি জেড ফোল্ড ৪

টেকভিশন২৪ ডেস্ক:  বর্তমানে স্যামসাংয়ের ঈদুল ফিতর ক্যাম্পেইন চলছে, যেখানে বিস্তৃত পরিসরে স্মার্টফোনের ক্ষেত্রে বিশাল ছাড় ও ডিলের অফার দিচ্ছে ব্র্যান্ডটি। স্মার্টফোনপ্রেমীদের আনন্দ বহুগুণ বৃদ্ধি করতে এই ক্যাম্পেইনে যুক্ত করা হয়েছে গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ও গ্যালাক্সি জেড ফোল্ড ৪। ক্রেতারা এখন নতুন অফারের মাধ্যমে বিশাল ছাড়মূল্যে ফ্ল্যাগশিপ এই স্মার্টফোন দু’টি কেনার সুযোগ পাবেন।

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ -এ রয়েছে ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স প্যানেল। ডিভাইসটির স্ক্রিনে রয়েছে ২৬৪০X১০৮০ রেজ্যুলুশন, এইচডিআর ১০+ সাপোর্ট, ১,২০০ নিটসের পিক ব্রাইটনেস ও ১২০ হার্জ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট। ফোনটির কভার স্ক্রিনে রয়েছে ৫১২X২৬০ রেজ্যুলুশনের ১.৯ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। নোটিফিকেশন চেক করা, টেক্সট ম্যাসেজের দ্রুত রিপ্লাই দেয়া ও ক্যালেন্ডারে অ্যাপয়নমেন্ট দেখার ক্ষেত্রে দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে এই কভার স্ক্রিন। এটি একইসাথে ভিউফাইন্ডার হিসেবেও কাজ করবে, যেন ব্যবহারকারীরা প্রাইমারি ও আলট্রাওয়াইড ক্যামেরার মাধ্যমে হ্যান্ডস-ফ্রি ছবি তুলতে পারেন ও ভিডিও করার সুযোগ পান। গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ডিভাইসটিতে রয়েছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটিতে রয়েছে ৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি রম, অক্টাকোর প্রসেসর ও ৩,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনটির দাম ১,৫৪,৯৯৯ টাকা, যা এখন ঈদ ক্যাম্পেইন উপলক্ষে মাত্র ১,২৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

অন্যদিকে, গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ডিভাইসটিতে রয়েছে ২৩১৬X৯০৪ রেজ্যুলুশন ও ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট সহ ৬.২ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড স্ক্রিন। ডিভাইসটির ভেতরের স্ক্রিনে রয়েছে ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট ও ২১৭৬X১৮১২ রেজ্যুলুশন সহ ৭.৬ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে। এছাড়া, ফোনটিতে রয়েছে ৪০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল ১২৩ ডিগ্রি ওয়াইডঅ্যাঙ্গেল এবং ৩X অপটিক্যাল ও ৩০X সর্বোচ্চ ডিজিটাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো। ফোনটিতে আরও রয়েছে ৩.১৮ হার্জ পর্যন্ত অক্টাকোর প্রসেসর, ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি রম, ৪,৪০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনটির দাম ২,৫৯,৯৯৯ টাকা, যা এখন ঈদ উপলক্ষে ছাড়কৃত মূল্যে মাত্র ২,২১,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

অফারটি পেতে গ্রাহক রা স্যামসাং এর যে কোনো অথোরাইজড শোরুম এ যেতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি