শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
26.9 C
Dhaka

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া বেস্ট স্টার্টআপ অ্যাওয়ার্ড পেল ধামাকাশপিং

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল প্লাটফর্মে বিভিন্ন ক্ষেত্রে অবদান ও শ্রেষ্ঠত্বের জন্য প্রদান করা হলো ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’। জমকালো আয়োজনে গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

স্বল্প সময়ের মধ্যে দ্রুত ডেলিভারি দিয়ে গ্রাহকের আস্থা অর্জনের স্বীকৃতি হিসেবে ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০’ এর বেস্ট স্টার্টআপ পুরস্কার পেয়েছে ধামাকাশপিং ডটকম। ব্যবসা শুরুর ৩ মাসের মধ্যেই সুলভ মূল্যে সারা দেশে ৩ লাখের বেশি ডেলিভারি সম্পন্ন করেছে কোম্পানিটি। তাদের এই অর্জনকে স্বীকৃতি দিতে এবং জনমানুষের কল্যাণে আরও অবদান রাখতে ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’-এর বেস্ট স্টার্টআপ ক্যাটাগরিতে পুরস্কারটি পেয়েছে ধামাকাশপিং। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ধামাকাশপিংয়ের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন চিশতী এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানা।

বেস্ট স্টার্টআপ ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার পাশাপাশি বেষ্ট ই-কমার্স পার্সোনালিটি পুরস্কার পেয়েছেন ধামাকাশপিংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানা। পুরস্কার পাওয়ার অভিব্যক্তি প্রকাশ করে তিনি বলেন, ধামাকাশপিং দেশের ই-কমার্সকে এগিয়ে নিয়ে ও দেশের মানুষকে সর্বোচ্চ সেবা দেয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। চ্যানেল আইয়ের এই স্বীকৃতি একটি স্টার্টআপ হিসেবে আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।

তিনি আরও বলেন, যাত্রা শুরু তিন মাস পরেই দেশের এতোবড় একটা প্রতিষ্ঠান আমাদের পুরস্কৃত করেছে। অর্থাৎ আমরা ইতোমধ্যে দেশের ই-কমার্স খাতে পদচিহ্ন রাখতে পেরেছি এবং গ্রাহকদের ভালোমানের সেবা দিতে পেরেছি। আমরা ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’ এর বেস্ট স্টার্টআপ নির্বিাচিত হওয়ায় গ্রাহক ও চ্যানেল আই কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

গত বছরের শেষে যাত্রা করা ধামাকাশপিং ডেলিভারি টাইমলাইন ঠিক রাখতে ইকোসিস্টেম হিসেবে বছরের শুরুতেই রাজধানীর তেজগাঁও এলাকায় ৭৮০০ স্কয়ার ফিটের ওয়্যারহাউজ চালু করা করেছে।  এখন থেকে প্রতি মাসেই এক লাখের বেশি পণ্য গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রতিষ্ঠানটি মহান একুশে উপলক্ষ্যে ওয়েবসাইটে শুরু করেছে একুশে বইমেলা।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি