বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

চীনের প্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

টিভি২৪ আইডেস্ক: দ্য নিউইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা প্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এক নির্বাহী আদেশে চীনের নির্দিষ্ট বেশ কয়েকটি প্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগ নিষিদ্ধ করেন। এসব খাতে বিনিয়োগের জন্য এখন থেকে মার্কিন সরকারের অনুমতির প্রয়োজন হবে। 

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এর আগে চীনে সেমিকন্ডাক্টর ও মাইক্রোইলেকট্রনিক্স, কোয়ান্টাম তথ্য প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিনিয়োগ নিষেধাজ্ঞা দেয়। জো বাইডেনের নির্বাহী আদেশের মাধ্যমে সেই নিষেধাজ্ঞা এখন আইনে পরিণত হয়েছে। প্রশাসন মোটাদাগে উল্লিখিত তিনটি খাতের কথা বললেও এর আওতায় কোন কোন প্রতিষ্ঠান বা খাত আসবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।

চীনে বিনিয়োগের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা মূলত মার্কিন পুঁজি এবং দক্ষতার সহায়তায় চীনের প্রযুক্তি খাতের বিকাশ রোধ করা। যাতে করে চীন সেই প্রযুক্তি সামরিক খাতকে আধুনিকায়নের কাজে ব্যবহার না করতে পারে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, চীন এমনটা করলে তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

বাইডেন মার্কিন কংগ্রেসকে লেখা চিঠিতে জানান, তিনি দেশের সংবেদনশীল প্রযুক্তি খাত যেমন, সামরিক, কৃত্রিম বুদ্ধিমত্তা, নজরদারি বা সাইবার-সক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ পণ্যের উৎপাদন সংশ্লিষ্ট খাতে জরুরি অবস্থা ঘোষণা করছেন। যাতে এসব খাতে চীনের মতো দেশের অগ্রগতি আটকে দেওয়া যায়।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি