রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

চলছে বেসিসের নির্বাচন, ১১ পদে প্রার্থী ৩৩ জন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন আজ বুধবার। রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের মিলনায়তনে অনুষ্ঠেয় এ নির্বাচনে বেসিসের ১ হাজার ৪৬৪ জন ভোটার গোপন ব্যালটে ভোট দিচ্ছেন। তাঁদের ভোটে কার্যনির্বাহী কমিটির ১১জন সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে বেসিসের সাধারণ সদস্য শ্রেণি থেকে আটজন এবং সহযোগী, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক সদস্য শ্রেণি থেকে একজন করে নির্বাচিত হবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

বেসিসের এবারের নির্বাচনে ১১ পদে লড়ছেন ৩৩জন প্রার্থী। প্রার্থীরা ‘টিম সাকসেস’, ‘ওয়ান টিম’ ও ‘টিম স্মার্ট’ নামের তিনটি প্যানেলে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ওয়ান টিম প্যানেলের নেতৃত্বে আছেন বেসিসের বর্তমান সভাপতি রাসেল টি আহমেদ। এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সাধারণ সদস্য শ্রেণির উত্তম কুমার পাল, দিদারুল আলম, রাশিদুল হাসান, এ কে এম আহমেদুল ইসলাম, ইকবাল আহমেদ ফখরুল হাসান, এম আসিফ রহমান, কে এ এম রাশেদুল মজিদ ও সৈয়দ আবদুল্লাহ জায়েদ (সহযোগী), বিপ্লব ঘোষ (অ্যাফিলিয়েট) ও সৈয়দ মোহাম্মদ কামাল (আন্তর্জাতিক)।

অ্যাডভান্সড ইআরপির মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ‘টিম স্মার্ট’ প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সাধারণ সদস্য শ্রেণির মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, লিয়াকত হোসেইন, মীর শাহরুখ ইসলাম, এ এস এম রফিক উল্লাহ, মঞ্জুরুল আলম, সৈয়দা নওশাদ জাহান, মো. নিয়াজ মোর্শেদ এবং আরমান আহমেদ খান (সহযোগী), লুতফি হায়দার চৌধুরী (অ্যাফিলিয়েট) ও এ এইচ এম হাসিনুল কুদ্দুস (আন্তর্জাতিক।

টিম সাকসেস প্যানেলের দলনেতা ফ্লোরা টেলিকমের মোস্তাফা রফিকুল ইসলাম। সাকসেস প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সাধারণ সদস্য শ্রেণির তৌফিকুল করিম, মোহাম্মদ আমিনুল্লাহ, মো. সহিবুর রহমান খান, ফারজানা কবির, মো. শফিউল আলম, ইমরান হোসেন, সৈয়দা নাফিসা রেজা এবং এন এম রাফসান জানি (সহযোগী), আবদুল আজিজ (অ্যাফিলিয়েট) ও আবু মুহাম্মদ রাশেদ মজিদ (আন্তর্জাতিক)।

বেসিসের নির্বাচন পরিচালনার জন্য টি আই এম নুরুল কবীরকে চেয়ারম্যান করে তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অপর দুই সদস্য হলেন সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী। নির্বাচনে তিন সদস্যের আপিল বোর্ডও গঠন করা হয়েছে। আপিল বোর্ডে চেয়ারম্যান এ তৌহিদ এবং সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।

নির্বাচনে ভোটারদের সরাসরি ভোটে বেসিসের ১১জন পরিচালক নির্বাচিত হবেন। আগামী বৃহস্পতিবার নির্বাচিত ১১জন পরিচালকের মধ্য পদবণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে পদবণ্টনের ফলাফলও ঘোষণা করা হবে। ১১ মে বিকাল ৫টায় বেসিসের নতুন কমিটির ঘোষণা দেবে নির্বাচন বোর্ড।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি