বুধবার, জুন ২৪, ২০২৬
30.8 C
Dhaka

আসুসের ৬ টি নতুন ল্যাপটপ উন্মোচন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশে নতুন ল্যাপটপ নিয়ে এসেছে বিখ্যাত ব্র্যান্ড আসুস। গতকাল (মঙ্গলবার) রাজধানীর একটি হোটেল আনুষ্ঠানিক ভাবে ল্যাপটপগুলো বাজারে আনার ঘোষণা দেয় তাইওয়ানিজ ল্যাপটপ ব্র্যান্ড আসুস। এই আয়োজনে মোট ছয়টি নতুন ল্যাপটপের প্রদর্শনী করা হয়। প্রতিটি ল্যাপটপে রয়েছে অত্যাধুনিক সব ফিচার সাথে লেটেষ্ট কনফিগারেশন। আসুসের এই অভিনব সব ল্যাপটপে থাকছে এআই-রেডি ফিচার।

অনুষ্ঠানে আসুসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এমডি আল ফুয়াদ বলেন, “বাংলাদেশে আসুসের ২০২৪ সালের নতুন ল্যাপটপগুলো আনতে পেরে আমরা আনন্দিত। আসুস বাংলাদেশ সবসময় নতুন কিছু আনার চেষ্টা করে। আমাদের ২০২৪ লাইনআপে আসুস এবং আরওজি-এই দু ধরনের ল্যাপটপে আছে বিশেষ সব ফিচার। আমরা বিশ্বাস করি এই ল্যাপটপগুলো গ্রাহকদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা দিবে।”

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসুসের বিজনেস পার্টনার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এমডি রফিকুল আনোয়ার এবং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার।

আসুসের ২০২৪ সালের উন্মোচিত ল্যাপটপের মধ্যে অন্যতম আকর্ষণ আর বহুল প্রত্যাশিত ডুয়াল-স্ক্রিন ল্যাপটপ জেনবুক ডুও, এবং জেনবুক ১৪ ওলেড। আরো থাকছে নতুন গেমিং ল্যাপটপ আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬, স্ট্রিক্স স্কার ১৮ এবং স্ট্রিক্স জি১৬। জেনবুক ডুও ও জেনবুক ১৪ ওলেড দেশের বাজারে পাওয়া যাবে যথাক্রমে ২,৫২,০০০ টাকায়, ও ১,৬০,০০০ টাকায়। রিপাব্লিক অফ গেমারস জেফাইরাস সিরিজের ল্যাপটপ জি১৪ ও জি১৬ পাওয়া যাবে ২,৮০,০০০ থেকে ৩,৬২,০০০ টাকায়।  স্ট্রিক্স জি১৬ ও স্কার ১৮ পাওয়া যাবে যথাক্রমে ২,৫৬,০০০ ও ৫,৬০,০০০ টাকায়।

আসুসের নতুন যে ল্যাপটপগুলো বাজারে এসেছে

আসুস জেনবুক ডুও

ইন্টেল এর সর্বশেষ প্রজন্মের আল্ট্রা সিরিজ প্রসেসর “কোর আল্ট্রা ৯” ব্যবহার করা হয়েছে জেনবুক ডুও ল্যাপটপে। ল্যাপটপটির বিশেষ আকর্ষণ এর ডুয়াল-স্ক্রিন ডিসপ্লে যার দুটি ডিসপ্লেই ওলেড। ল্যাপটপটি রেজল্যুশন ৩কে এবং রিফ্রেশ রেট ১২০ হাটর্জ। মাল্টিটাস্কিং অর্থাৎ একইসাথে ভিন্ন ধরনের কাজ করার জন্য ল্যাপটপটি বেশি কার্যকরী। কাজের প্রোডাক্টিভিটি বাড়াতেও এই ল্যাপটপটি সক্ষম। প্রফেশনাল কাজের জন্য আরও সুবিধা দিতে ল্যাপটপটির সাথে রয়েছে ডিটাচেবল কীবোর্ড এবং  কিকস্ট্যান্ড। ল্যাপটপটির ওজন মাত্র ১.৩৫ কেজি এবং আকারে ১৪ ইঞ্চি।

জেনবুক ১৪ ওলেড

জেনবুক ১৪ ওলেড ল্যাপটপে ব্যবহার করা হয়েছে আসুস লুমিনা ওলেড টাচস্ক্রিন। এর ডিসপ্লে দেয় উজ্জ্বল এবং দারুণ ভিউয়িং এক্সপেরিয়েন্স। এই ল্যাপটপে প্রসেসর হিসেবে আছে ইন্টেল কোর আল্ট্রা ৭ এর ১৫৫এইচ প্রসেসর। দৈনন্দিন কাজ এবং বিনোদন উভয় ক্ষেত্রেই ল্যাপটপটি ভালো পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। মাত্র ১.২ কেজি ওজনে হাল্কা ও সহজে বহনযোগ্য ল্যাপটপটির ব্যাটারি ৭৫ ওয়াটের। তাই দীর্ঘ সময় ধরে চার্জ ছাড়াই ব্যবহারে সক্ষম এই ল্যাপটপ।

আরওজি জেফাইরাস  জি১৪ ও জি১৬

গেম খেলা থেকে শুরু করে কন্টেন্ট তৈরি বা এডিটিং এর  কাজে সক্ষম শক্তিশালী ল্যাপটপ আরওজি সিরিজ। এ বছরের এআই-রেডি আরওজি সিরিজের ল্যাপটপে যোগ হয়েছে জেফাইরাস জি১৪ ও জি১৬। যথাক্রমে ১৪ ও ১৬ ইঞ্চির ল্যাপটপ দুটিতে থাকছে এমডি রাইজেন ৯ ও ইন্টেল কোর আল্ট্রা ৭ প্রসেসর। ল্যাপটপগুলো এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৬০ থেকে ৪০৭০ জিপিইউ সহ দেশের বাজারে পাওয়া যাবে। নতুন এই জেফাইরাস সিরিজ এর উপরিভাগের “স্ল্যাশ লাইটিং” ডিজাইনটি প্রথমেই সবার নজর কাড়ে। দুটি ল্যাপটপে থাকছে ২.৫কে থেকে ৩কে রেজল্যুশন আর ১২০ থেকে ২৪০ হার্টজ এর নেবুলা ওলেড ডিসপ্লে।  

আরওজি স্ট্রিক্স জি১৬

রিপাবলিক অফ গেমারস বা আরওজি সিরিজের স্ট্রিক্স জি১৬ ল্যাপটপটি ইস্পোর্টস অথবা প্রফেশনাল গেইমারদের জন্য বিশেষ ভাবে তৈরি। এই ল্যাপটপে প্রসেসর হিসেবে আছে ১৪ প্রজন্মের ইন্টেল কোর আই ৯ এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৬০ জিপিইউ। এর ডিসপ্লে আকারে ১৬ ইঞ্চি। দারুণ সব ফিচারের এই ল্যাপটপটির হাই রিফ্রেশ রেট থাকায় এতে গেইম খেলা যাবে স্বাচ্ছন্দ্যে। 

আরওজি স্ট্রিক্স স্কার ১৮

গেমিংয়ের জন্য বাজারের এখন পর্যন্ত তৈরি সবচেয়ে শক্তিশালী ল্যাপটপ আরওজি স্ট্রিক্স স্কার ১৮। ১৮ ইঞ্চির এই ল্যাপটপটিতে থাকছে ৬৪ গিগাবাইট র‍্যাম, ১ টেরাবাইট এসএসডি। সর্বশেষ ১৪ প্রজন্মের ইন্টেল কোর আই ৯ প্রসেসরের সাথে থাকছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৯০ জিপিইউ। এছাড়া গেমিং পারফরম্যান্সে দারুণ অভিজ্ঞতা নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে সর্বোন্নত কুলিং টেকনোলজি।

আসুসের ল্যাপটপগুলোতে আনা হয়েছে নতুনত্ব এবং ডিজাইন করা হয়েছে ল্যাপটপ ব্যবহারকারীদের আলাদা সব প্রয়োজন অনুযায়ী। প্রফেশনাল কাজ, দৈনন্দিন প্রয়োজন, কিংবা গেমিং– সব ধরনের উপযোগী ল্যাপটপ খুঁজে পাওয়া যাবে এই বছরে আসা আসুসের নতুন এই ল্যাপটপগুলোতে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

সর্বশেষ

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে জোরদার করতে টেকনিক্যাল ওয়ার্কশপ...

আর্থিক অপরাধ প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের সাথে বিকাশের ধারাবাহিক মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন জুয়া, হুন্ডি এবং মানি লন্ডারিংয়ের মতো...

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সিএসই রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ডেটা রিওয়ার্ড’...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি