সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
18 C
Dhaka

চতুর্থ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই : পলক

টেকভিশন২৪ ডেস্ক :  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন চতুর্থ বিপ্লবের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামীর প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই।

প্রতিমন্ত্রী আজ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আইসিটি বিভাগের ‘মোবাইল গেম এবং অ্যাপ্লিকেশনের জন্য দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের অধীনে ‘মোবাইল অ্যাপস অ্যান্ড গেম টেস্টিং ল্যাব’ উদ্বোধনকালে এই কথা বলেন ।

প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, প্রযুক্তি নির্ভর সমাজ গড়তে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চারটি খাতে অগ্রাধিকার দিতে হবে। সেক্টর গুলো হল সাইবার সিকিউরিটি, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাইক্রোপ্রসেসর ডিজাইনিং।

এই চারটি ক্ষেত্রকে যথাযথ গুরুত্ব দিয়ে শিক্ষামূলক পাঠ্যক্রম প্রণয়নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা যদি প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে টিকে থাকতে চাই তাহলে বিশেষ করে এই চারটিতে সক্ষমতা অর্জন করতে হবে ।

এক্ষেত্রে আইসিটি বিভাগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দেন আইসিটি প্রতিমন্ত্রী।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ হাসিবুর রশীদ, বিভিন্ন ডিন, অনুষদ ও বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারাগন এসময় উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

ডিজিটাল ডিভাইস এক্সপোর তৃতীয় দিনে উপচে পড়া ভিড় 

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি